Sunday, April 19, 2026
33 C
Dhaka

কলকাতায় বাংলাদেশের মডেল শান্তা পাল গ্রেপ্তার: আধার ও ভোটার কার্ডসহ মিলল একাধিক নথি

কলকাতায় ভারতের নাগরিকত্বের প্রমাণপত্রসহ গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার আওতায় থাকা যাদবপুর থানা এলাকা থেকে তাকে আটক করে কলকাতা পুলিশ। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড, যা ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, শান্তা পালকে ২৮ জুলাই বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। তার ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্রের বৈধতা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ নিশ্চিত করতে চাইছে—উদ্ধারকৃত আধার ও ভোটার কার্ডগুলো আসল, নাকি জাল।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা পাল ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে বিভিন্ন কাগজপত্রে তিনি বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনিই—সেখানে আবার ভিন্ন একটি ঠিকানা উল্লেখ ছিল। এইসব ভিন্ন ভিন্ন ঠিকানা পুলিশের সন্দেহ বাড়িয়ে তোলে।

তদন্তকারীরা শান্তার ফ্ল্যাট তল্লাশি করে উদ্ধার করেছেন একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র, এমনকি একটি বিমান সংস্থার আইডি কার্ডও। পাশাপাশি, ভারতের নাগরিক হিসেবে তিনি কীভাবে আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন, তা জানতে UIDAI ও ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। রেশন কার্ড সম্পর্কিত তথ্য জানার জন্য খাদ্য দপ্তরের সঙ্গেও যোগাযোগ চলছে।

জানা গেছে, কলকাতায় অ্যাপভিত্তিক ট্যাক্সি ব্যবসায় যুক্ত ছিলেন শান্তা পাল। তবে নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত জটিলতা তাকে আইনের মুখোমুখি দাঁড় করিয়েছে।

shanta-paul
মডেল ও অভিনেত্রী শান্তা পাল

অভিনেত্রী হিসেবে শান্তা পাল বাংলাদেশের দুটি নামী প্রতিষ্ঠানের হয়ে মডেল হিসেবে কাজ করেছেন। ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এছাড়াও, তিনি তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও কাজ করেছেন, যেটি পরিচালনা করেন বিশ্বনাথ রাও। দেশের বিভিন্ন বিউটি কনটেস্টেও অংশ নিয়েছেন তিনি।

ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ এ বিষয়ে আরও তথ্য সংগ্রহে তৎপর।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img