Monday, April 20, 2026
34 C
Dhaka

মিয়ানমারে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা, জরুরি অবস্থা প্রত্যাহার

মিয়ানমারের জান্তা সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে আজ বৃহস্পতিবার থেকে দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিরোধী গোষ্ঠীগুলো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী এবং দেশে জরুরি অবস্থা জারি করে। ওই ঘটনার পর দেশটিতে সহিংসতা ও সশস্ত্র সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জরুরি অবস্থার মাধ্যমে জান্তাপ্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রের নির্বাহী, বিচার ও আইন বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে তিনি নির্বাচন আয়োজনকে ‘সংঘাত নিরসনের পথ’ হিসেবে ব্যাখ্যা করে আসছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জান্তা মুখপাত্র জাও মিন তুন বলেন, “আজ থেকেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো। দেশ এখন বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। নির্বাচন ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।”

তবে এখনও নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে দেশটির সাবেক সংসদ সদস্যসহ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এ নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনকে “প্রতারণামূলক” আখ্যা দিয়ে বলেছেন, এটি সেনা সরকারের শাসনের বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র।

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, নির্বাচন আয়োজনের প্রক্রিয়ায় দেশজুড়ে নতুন করে সহিংসতা বাড়তে পারে। বিশেষ করে যারা সেনাশাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে, তারা নির্বাচনকে টার্গেট করে হামলা চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত বছর নির্বাচনকে সামনে রেখে পরিচালিত আদমশুমারিতে দেখা যায়, আনুমানিক ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এর প্রধান কারণ হিসেবে নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে দায়ী করা হয়েছে।

এর মধ্যেই জান্তা সরকার নতুন একটি আইন প্রণয়ন করেছে, যার আওতায় কেউ যদি নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে বক্তব্য দেন বা প্রতিবাদ করেন, তাহলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ ছাড়া সামরিক সরকার নতুনভাবে ‘ইউনিয়ন সরকার’ এবং ‘জাতীয় নিরাপত্তা ও শান্তি কমিশন’ গঠনের ঘোষণাও দিয়েছে। উভয় সংস্থার নেতৃত্বে থাকবেন মিন অং হ্লাইং। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছেন।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img