Sunday, August 2, 2026
27.2 C
Dhaka
No menu items!

কালা জাহাঙ্গীর’ নিয়ে গুজব: মুখ খুললেন পরিচালক ও প্রযোজক

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে ঘিরে নির্মিতব্য একটি নতুন সিনেমা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ছবির সম্ভাব্য নাম হিসেবে ‘কালা জাহাঙ্গীর’ উঠে আসায় অনেকেই ধারণা করেন, এটি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা মুখ খুলেছেন। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সিনেমাটি কোনো ব্যক্তির জীবনী অবলম্বনে নয়, এটি একটি সম্পূর্ণ মৌলিক গল্প।

বিবৃতিতে তারা বলেন, “মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, তা নিয়ে কিছু ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এটি কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর। বিষয়টি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ কিংবা পরিচালকের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেওয়া হয়নি।”

সিনেমার কনসেপ্ট সম্পর্কে তারা জানান:
“এটি ৯০ দশকের ঢাকা শহরের প্রেক্ষাপটে তৈরি একটি লার্জার দ্যান লাইফ স্কেলের চলচ্চিত্র, যেখানে অ্যাকশন, ক্রাইম, রোমান্স, ইমোশন ও পারিবারিক ড্রামা—সবকিছুর সংমিশ্রণ থাকবে। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকদের জন্যই উপভোগ্য একটি সিনেমা নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি।”

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, ইতোমধ্যে সিনেমার প্রি-প্রোডাকশন পর্ব পুরোদমে চলছে এবং দেশ ও দেশের বাইরে একাধিক টিম প্রস্তুতিতে কাজ করছে। তিনি আরও বলেন, “শাকিব খান ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন, তবে এখনো সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগামী আগস্ট মাসে নামসহ আরও কিছু চমক উন্মোচন করা হবে।”

চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন, যেখানে কাহিনী রচনাতেও ছিলেন মেজবাহ উদ্দিন সুমন। এখনো সিনেমার অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম চূড়ান্ত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। এর আগেই কাস্টিং ও অন্যান্য বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img