Saturday, July 4, 2026
28.3 C
Dhaka

পদ্মায় ধরা পড়া এক মণ ওজনের বিপন্ন শুশুক বিক্রি মাত্র ৭০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক মণ ওজনের একটি শুশুক (ডলফিন)। বিপন্ন জলজ প্রাণীটি গতকাল মঙ্গলবার বিকেলে ফেরিঘাটের অদূরে ধরা পড়ে। পরে সন্ধ্যায় দৌলতদিয়া ঘাটে মাত্র ৭০০ টাকায় সেটি বিক্রি করা হয়।

স্থানীয় কয়েকজন জেলে ও মৎস্যজীবী জানান, বৈরী আবহাওয়ার মধ্যে গতকাল বিকেলে পদ্মায় মাছ ধরতে নামেন স্থানীয় ও মানিকগঞ্জের জেলেরা। পাবনার বাল্লা অঞ্চলের জেলে বৈরাগী হালদার একাধিকবার জাল ফেলেন। একপর্যায়ে বড় ধরনের ঝাঁকি অনুভব করলে তিনি বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি শুশুক। পরে সেটি বিক্রির জন্য জেলেরা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জাহিদুল ইসলামের আড়তে নিয়ে যান। ওজন করে দেখা যায়, শুশুকটির ওজন প্রায় ৪০ কেজি।
পাবনার জেলে বৈরাগী হালদার বলেন, ‘আমরা কয়েকজন মাছ শিকারে নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পর ঝাঁকি দিলে ভেবেছিলাম, বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই দেখি, একটি বড় শুশুক ধরা পড়েছে। শুশুক খাদ্য হিসেবে মানুষজন নেয় না। শুশুকের তেল দিয়ে অনেক জেলে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করেন।’

দৌলতদিয়া ফেরিঘাটের আড়তদার জাহিদুল ইসলাম বুধবার সকালে বলেন, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও শুশুকটি বিক্রি হচ্ছিল না। পরে সন্ধ্যায় গোয়ালন্দ বাজার এলাকার মারোয়াড়ি মৎস্য শিকারি বাচা ও ঘাইরা মাছ শিকারের জন্য ৭০০ টাকা দিয়ে শুশুকটি কিনে নেন। রাতেই জেলেরা শুশুকটি বিক্রি শেষে মানিকগঞ্জের বাল্লায় চলে যান।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শুশুক শিকার করা, পরিবহন এবং বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। সচরাচর নদীতে শুশুক দেখা যায় না। বর্ষাকালে নদীর পানি ঘোলা হলে মাছের সাথে শুশুকের বিচরণ কিছুটা লক্ষ করা যায়। শুশুক যাতে কেউ শিকার না করেন, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাব।

spot_img

আরও পড়ুন

নামাজের আগে ও পরের সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে কিছু সুন্নতে...

পানির ওপর দাঁড়িয়ে থাকা জেদ্দার আল-জাজিরা মসজিদ, স্থাপত্যের বিস্ময়কর এক ইতিহাস

সৌদি আরবের জেদ্দা শহরের কর্নিশ এলাকায় অবস্থিত আল-জাজিরা মসজিদ,...

দেশে কমছে না হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত...

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধে মাছ আহরণের সুযোগ...

তেহরানে খামেনির কফিনের সামনে ১১ দলের প্রতিনিধিদের মোনাজাত

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কফিনের...

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...
spot_img

আরও পড়ুন

নামাজের আগে ও পরের সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে কিছু সুন্নতে মুয়াক্কাদা নামাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহর নৈকট্য লাভের...

পানির ওপর দাঁড়িয়ে থাকা জেদ্দার আল-জাজিরা মসজিদ, স্থাপত্যের বিস্ময়কর এক ইতিহাস

সৌদি আরবের জেদ্দা শহরের কর্নিশ এলাকায় অবস্থিত আল-জাজিরা মসজিদ, যা আর-রাহমা মসজিদ নামেও পরিচিত, দীর্ঘদিন ধরেই অনন্য স্থাপত্যশৈলীর জন্য পরিচিত। সমুদ্রের ওপর নির্মিত এই...

দেশে কমছে না হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার

দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধে মাছ আহরণের সুযোগ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।...
spot_img