Sunday, April 19, 2026
31 C
Dhaka

নির্বাচনী আচরণবিধি নির্ধারণ: ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটারদের জন্য কী কী নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন একগুচ্ছ আচরণবিধি প্রকাশ করেছে, যা প্রার্থী ও ভোটারদের অবশ্যই মেনে চলতে হবে।

নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নপত্র দাখিল বা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রতিবন্ধকতা তৈরি করাও নিষিদ্ধ।

প্রচারণা সংক্রান্ত বিধি:
প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার পর থেকে নির্বাচনের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। রাত ১০টার পর মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। ভোটার ও প্রার্থী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রচারে অংশ নিতে পারবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো গেলেও তা হতে হবে ইতিবাচক এবং আইনসিদ্ধ পদ্ধতিতে। গুজব, মিথ্যা তথ্য ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হননের মতো কাজ কঠোরভাবে নিষিদ্ধ।

সভা-সমাবেশ ও শোভাযাত্রা:
সভা বা সমাবেশ করতে হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে। প্রতিটি হলে একটি করে এবং বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বোচ্চ তিনটি প্রজেকশন মিটিং করা যাবে। অনুমোদিত স্থান ছাড়া সভা বা শোভাযাত্রা করা যাবে না। চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এমন স্থানে কোনো সভা বা মঞ্চ নির্মাণ নিষিদ্ধ।

প্রচারণা সামগ্রী সংক্রান্ত বিধি:
দেয়াল, গাছ, যানবাহন, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটিতে পোস্টার, লিফলেট, ব্যানার লাগানো যাবে না। প্রার্থীরা কেবল নিজেদের সাদাকালো ছবি ব্যবহার করতে পারবেন; অন্য কারো ছবি বা কোনো প্রতীক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

ভোট কেন্দ্রের নিয়মাবলি:
ভোটারদের নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্রে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না, বুথের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। ভোটদান শেষে ভোটারদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে, জটলা সৃষ্টি করা যাবে না।

শাস্তিমূলক ব্যবস্থা:
কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে তার প্রার্থিতা বাতিলসহ সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সুযোগ রয়েছে।

এই আচরণবিধি বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img