Tuesday, March 17, 2026
32.3 C
Dhaka

২৫ বছরে দ্বিগুণ হতে পারে লিভার ক্যানসারের হার: গবেষণা

আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকেরা। আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মদ্যপান, স্থূলতা ও হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য ঝুঁকি নিয়ন্ত্রণে না আনলে ২০৫০ সাল নাগাদ প্রতিবছর ১৫ লাখ ২০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে।

বিশ্বমানের ক্যানসার পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ‘গ্লোবাল ক্যানসার অবজারভেটরি (জিসিও)’ গবেষণাটি করেছে। বর্তমানে প্রতিবছর প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ লিভার ক্যানসারে আক্রান্ত হন। মৃত্যুহার বিবেচনায় এটি বিশ্বের তৃতীয় মারাত্মক ক্যানসার। গবেষণা অনুযায়ী, ২০৫০ সালে এ রোগে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ১৩ লাখ ৭০ হাজারে।

বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসারের পাঁচটির মধ্যে অন্তত তিনটি প্রতিরোধযোগ্য। এর প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে মদ্যপান, ভাইরাসজনিত হেপাটাইটিস এবং স্থূলতা থেকে যকৃতে চর্বি জমা (এমএএসএলডি)। আগে এটি ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ নামে পরিচিত ছিল।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, হেপাটাইটিস বি প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো জন্মের পরপরই টিকা দেওয়া। তবে বিশেষ করে সাব-সাহারান আফ্রিকার মতো দরিদ্র দেশগুলোতে টিকাদানের হার এখনও অত্যন্ত কম। এই ধারা অব্যাহত থাকলে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়ে মারা যেতে পারে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, ২০৫০ সালে লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ২১ শতাংশের কারণ হবে মদ্যপান, যা ২০২২ সালের তুলনায় ২ শতাংশ বেশি। একই সময়ে স্থূলতা-জনিত কারণে রোগটির হার বেড়ে দাঁড়াতে পারে ১১ শতাংশে।

বিশেষজ্ঞদের মতে, এই ভয়াবহ বৃদ্ধির ঝুঁকি রোধে এখনই বৈশ্বিকভাবে ব্যবস্থা নেওয়া জরুরি। জনসচেতনতা বাড়ানো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার স্থূল ও ডায়াবেটিস আক্রান্ত মানুষদের মধ্যে লিভার ক্যানসারের ঝুঁকি নিয়ে প্রচার চালানো এখন সময়ের দাবি।

spot_img

আরও পড়ুন

রমজানে প্রবাসজীবন: মানসিক প্রশান্তির উপায়

রমজানের সময় প্রবাসে একাকী থাকা অনেকের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং...

আলুর ক্ষতি পুষিয়ে দিচ্ছে চালকুমড়া

ঠাকুরগাঁও সদর উপজেলার পুটিমারী এলাকায় একই জমিতে আলু ও...

জঙ্গল সলিমপুরে স্বস্তি ফিরছে, চান স্থায়ী শান্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের...

পরিত্যক্ত বাগানে লুকানো ছিল বিস্ফোরক ও অস্ত্র

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু...

জাহাঙ্গীরনগরে ছাত্রী হত্যা, স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত...

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে তদন্তে পুলিশ

শরীয়তপুরের বিভিন্ন স্থানে গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

ঈদযাত্রায় স্বস্তি, পদ্মা সেতু এলাকায় নেই যানজট

ঈদ সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও...

বিরোধের জেরে নাটোরে প্রাণ গেল এক ব্যক্তির

নাটোর শহরে বাড়ির প্রবেশপথে মোটরসাইকেল রাখা নিয়ে দীর্ঘদিনের বিরোধের...

ঐক্য ও মনোবলে বদর যুদ্ধে মুসলমানদের বিজয়

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা...

পদ্মা নদীতে হাউসবোট ভ্রমণে বাড়ছে পর্যটকদের আগ্রহ

ঈদের ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত...

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে নতুন উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম মানুষের চিন্তা, মনোযোগ ও আচরণের ওপর...

আধ্যাত্মিক পরিবর্তনের সুযোগ রমজানের শেষ দিনগুলো

রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময় হিসেবে মুসলমানদের কাছে...

ঈদযাত্রায় সুস্থ থাকতে ভ্রমণ ব্যাগে কী রাখবেন

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মানুষ বাড়ির পথে রওনা...

এআই খেলনায় শিশুদের আবেগ বোঝার সমস্যা নিয়ে গবেষকদের সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–চালিত শিশুদের খেলনা নিয়ে নতুন উদ্বেগ...
spot_img

আরও পড়ুন

রমজানে প্রবাসজীবন: মানসিক প্রশান্তির উপায়

রমজানের সময় প্রবাসে একাকী থাকা অনেকের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ছোট একটি ঘর, বাইরে থেকে কেনা খাবার আর মোবাইলের স্ক্রিনে পরিবারের ইফতারের দৃশ্য—এই...

আলুর ক্ষতি পুষিয়ে দিচ্ছে চালকুমড়া

ঠাকুরগাঁও সদর উপজেলার পুটিমারী এলাকায় একই জমিতে আলু ও চালকুমড়ার ভিন্নধর্মী চাষ পদ্ধতি কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে...

জঙ্গল সলিমপুরে স্বস্তি ফিরছে, চান স্থায়ী শান্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের এক সপ্তাহ পর স্বস্তি ফিরতে শুরু করেছে। এলাকায় এখন স্বাভাবিক জীবনযাত্রার চিত্র দেখা যাচ্ছে। সড়কের...

পরিত্যক্ত বাগানে লুকানো ছিল বিস্ফোরক ও অস্ত্র

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু এবং বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ...
spot_img