Tuesday, March 17, 2026
22.4 C
Dhaka

রংপুরে সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলার দুই দিন পরও মামলা হয়নি, প্রশাসনের উদ্যোগে চলছে মেরামত কাজ

নিজস্ব প্রতিবেদক
রংপুর, ২৯ জুলাই ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর উপর সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকে। তবে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলোর মেরামত কাজ চলছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা ঘরগুলোর টিনের বেড়া খুলে নতুন টিন বসানো হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য পরেশ চন্দ্র জানান, গতকাল রাতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও পুলিশ সুপার আবু সাঈম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের নির্দেশে আজ সকাল থেকে কাঠ ও টিনসহ মেরামতের উপকরণ সরবরাহ করা হয় এবং প্রায় ৩০ জন কাঠমিস্ত্রি কাজ শুরু করেন।

হামলার পেছনের কারণ ও পরিস্থিতি

প্রসঙ্গত, গত শনিবার ওই গ্রামের এক কিশোর মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট দিয়েছে—এমন অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরকে আটক করার পর উত্তেজিত জনতা প্রথমে বিক্ষোভ মিছিল করে এবং পরে কিশোরের পরিবারের ঘরে হামলা চালায়। এরপর রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আরও একদফা হামলা হয়, যেখানে ১৫টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে পুলিশের এক কনস্টেবল আহত হন।

অবস্থানের মধ্যে সেনা ও পুলিশ বাহিনী

আলদাদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও আলদাদপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই হামলা সংঘটিত হওয়ায় বিদ্যালয় দুটি এখন বন্ধ রয়েছে। দুই বিদ্যালয়ের সামনে সেনা সদস্য ও পুলিশ অবস্থান নিয়েছে।

প্রধান শিক্ষক কালী রঞ্জন রায় জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভুক্তভোগীদের আতঙ্ক ও অভাবের চিত্র

ঘরবাড়ি হারিয়ে আতঙ্কে আছেন অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবার। হিরনবালা রানী বলেন, “কাপড়চোপড়, জিনিসপত্র সব গেছে, কিচ্ছু নাই ঘরে। এখন ঘরের বেড়া ঠিক করলেই কী হবে?”
অন্যদিকে আজো বালা বলেন, “আতঙ্কে কাজ করবার পাই নাই। ঘুমানোরও সুযোগ হয় না। মেয়ে দুটোকে নিয়ে ভয়ে আছি।”

মামলা না হওয়া নিয়ে ক্ষোভ

গঙ্গাচড়া থানার ওসি আল এমরান জানান, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো মামলা করতে আসেনি, সময় নিচ্ছে। প্রশাসন সতর্ক অবস্থানে আছে।”

তবে গঙ্গাচড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন কুমার বলেন, “এটি পূর্বপরিকল্পিত হামলা। প্রশাসন আপাতত যা করছে, তাতে আমরা আস্থা রাখছি। তবে আমাদের লোকজন যারা পালিয়ে আছেন, তাদের ফেরত এনে আলোচনার মাধ্যমে মামলা করব।”

আবারও উত্তেজনার চেষ্টা

গতকাল রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার মাগুরা চেকপোস্ট এলাকা থেকে আবারও একটি মিছিল আনার চেষ্টা হয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে। এ বিষয়ে ওসি আল এমরান বলেন, “প্রশাসন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুত আছে।

spot_img

আরও পড়ুন

চিকিৎসা থেকে ব্যবসা, নানা পেশায় ছিলেন নারী সাহাবিরা

ইসলামের প্রাথমিক যুগে নারী সাহাবিরা কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ...

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...
spot_img

আরও পড়ুন

চিকিৎসা থেকে ব্যবসা, নানা পেশায় ছিলেন নারী সাহাবিরা

ইসলামের প্রাথমিক যুগে নারী সাহাবিরা কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিলেন না; বরং সমাজের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ইতিহাস ও হাদিসের বিভিন্ন...

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো বিষয় নির্বাচন। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিক্ষার্থী এবং অভিভাবকেরা সামাজিক...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে উঠে...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করার মাধ্যমে সম্পন্ন করা হয়। রমজানের শেষ দশকে মুসল্লিরা...
spot_img