Sunday, May 3, 2026
29 C
Dhaka

যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির পর প্রথমবার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
সম্প্রতি সংঘাত অবসানের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী সপ্তাহে ইউরোপের একটি দেশে—সম্ভবত নরওয়ের রাজধানী অসলোতে—এই আলোচনার আয়োজন হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওজের বরাতে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা হবে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় অংশ নিতে পারেন দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

দুইটি সূত্রের বরাতে বলা হয়, সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়। এর প্রেক্ষিতে এই আলোচনা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। একইভাবে, ইরানের জাতিসংঘ মিশনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে ইসরায়েলের এক হামলায় ইরানের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরান এসব হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) লঙ্ঘন বলে আখ্যায়িত করে।

জবাবে ইরানও ইসরায়েল অধিকৃত বিভিন্ন স্থাপনায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। পরিস্থিতি চরমে পৌঁছালে গত ২৪ জুন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে বলেন, “ইরান ও ইসরায়েল একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা স্থায়ী হবে, এরপর একে চূড়ান্ত যুদ্ধসমাপ্তি হিসেবে ঘোষণা করা হবে।”

তিনি জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং পরে ১২ ঘণ্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে অংশ নেবে। এইভাবে ২৪ ঘণ্টার মাথায় ‘১২ দিনের যুদ্ধ’ সমাপ্ত হিসেবে বিবেচিত হবে।

ট্রাম্প আরও লেখেন, “যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সব কিছু পরিকল্পনা অনুযায়ীই এগোবে। এজন্য আমি ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে তাদের সাহস, ধৈর্য ও কৌশলের জন্য অভিনন্দন জানাই।

spot_img

আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...

কমিটি ঘোষণায় ক্ষোভ, রাঙামাটিতে সড়ক অবরোধ

রাঙামাটিতে আট বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে...

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছর বয়সী...

পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ধরা ছাত্রদল নেতা

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাসা থেকে বিপুল...

চাঁদপুরে সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরাতে...

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে...

রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অপরাধ...
spot_img

আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বড় তেলবাহী জাহাজ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকারস ডটকমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ব্যাপক বন উজাড়ের ফলে ন্যাড়া ও অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বিচারে বন...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ (১) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা...
spot_img