Saturday, February 28, 2026
20.1 C
Dhaka

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

কাতারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে অবশেষে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রবিবার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, শনিবার দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়। আলোচনায় কাতারের পাশাপাশি তুরস্কও মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি যেন স্থায়ী ও কার্যকর থাকে, সে বিষয়ে নজরদারি ও সমন্বয়ের জন্য দুই দেশ শিগগিরই ফলোআপ বৈঠক করবে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষ দেখা দেয়। সীমান্তবর্তী এলাকায় চলমান এই সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি এবং কয়েক হাজার মানুষের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দোহা বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অপরদিকে পাকিস্তানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

দীর্ঘদিন ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভেতরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং কাবুল সরকার তাদের মদদ দিচ্ছে। দুই সপ্তাহ আগে আফগান রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর উত্তেজনা চরমে পৌঁছায়। এর প্রতিশোধ হিসেবে সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনারা, যা পরে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

গত সপ্তাহে দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে এর মেয়াদ শেষ হওয়ার পরপরই পাকিস্তান আফগান সীমান্তবর্তী এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। যদিও তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল, কিন্তু পাকিস্তান সেই সময়ই হামলার প্রস্তুতি নিচ্ছিল।

আফগানিস্তান শুরু থেকেই অস্বীকার করে আসছে যে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন বা আশ্রয় দিচ্ছে। তবে সাম্প্রতিক সংঘাত আরও তীব্র হয় গত শুক্রবার, যখন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়।

বর্তমানে যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের আশাবাদ ব্যক্ত করেছে কাতার ও তুরস্ক। তারা বলেছে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় দেশকে সংলাপের পথে ফিরতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা।...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস...

চারঘাটে মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী দ্বন্দ্ব

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র...

মিন্টো রোডে বিদায়ী আয়োজনে এক টেবিলে ইউনূস ও সাবেক উপদেষ্টারা

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

‘আলো’ প্রদর্শনীতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা অনুভব

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের আগুনে দগ্ধ...

উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় নিন্দা জানিয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা...
spot_img

আরও পড়ুন

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা। ঈদের পোশাক তৈরির অর্ডার এখন এক মাস আগেই শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যামিলি কার্ড তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে কেউ কেউ বা আমাদের...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (...
spot_img