Tuesday, February 3, 2026
22 C
Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু এই সুস্বাদু রসের আড়ালে লুকিয়ে আছে এক মরণঘাতী আতঙ্ক, যার নাম ‘নিপাহ ভাইরাস’ (NiV)। বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ করে উত্তরাঞ্চলে এই ভাইরাসের প্রাদুর্ভাব এবং প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে। চিকিৎসকদের মতে, নিপাহ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার প্রায় ৭১ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক।

সম্প্রতি পশ্চিমবঙ্গে ৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়া এবং ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখার ঘটনায় সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়তি সতর্কতা প্রয়োজন।

ভাইরোলজির সংজ্ঞা অনুযায়ী, নিপাহ একটি প্যারামিক্সো ভাইরাস। কোভিডের মতো এর চারদিকেও একটি তৈলাক্ত আবরণ থাকে। ১৯৯৯ সালে মালয়েশিয়ায় প্রথম এই ভাইরাস শনাক্ত হলেও বাংলাদেশে এর উপস্থিতি ধরা পড়ে ২০০১ সালে মেহেরপুরে। মূলত প্রাকৃতিকভাবে বাদুড়ের দেহে এই ভাইরাস থাকে। বাদুড় নিজে আক্রান্ত না হলেও তার লালা বা প্রস্রাবের মাধ্যমে খেজুরের রস বা আধা খাওয়া ফলের মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করে।

ভয়াবহ মৃত্যুঝুঁকি ও চিকিৎসার সংকট
আইইডিসিআরের তথ্যমতে, বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১০০ জনের মধ্যে ৭১ জনই মারা গেছেন। অর্থাৎ আক্রান্তের দুই-তৃতীয়াংশই প্রাণ হারান। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ আবিষ্কার হয়নি। আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে তীব্র প্রদাহ (Encephalitis) তৈরি হয়। চিকিৎসকরা বলছেন, একমাত্র উপায় হলো লক্ষণভিত্তিক চিকিৎসা এবং রোগীকে দ্রুত আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তর করা।

খেজুরের রস খাওয়ার পর থেকে সাধারণত ৩ থেকে ২১ দিনের মধ্যে এর লক্ষণ দেখা দেয়। প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রচণ্ড জ্বর ও তীব্র মাথাব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া বা প্রলাপ বকা, শ্বাসকষ্ট ও কাশি (বাংলাদেশে সম্প্রতি কাশির লক্ষণ বেশি দেখা যাচ্ছে), মুখ দিয়ে লালা ঝরা।

গবেষণা বলছে, বনাঞ্চল উজাড় হওয়ায় বাদুড়ের আবাসন নষ্ট হচ্ছে, ফলে তারা লোকালয়ে আসছে এবং তাদের শরীর থেকে ভাইরাস নিঃসরণের হারও বেড়ে যাচ্ছে। এমনকি জাল দিয়ে ঢেকে রাখা রসও নিরাপদ নয়, কারণ বাদুড় জালের ওপর দিয়ে প্রস্রাব করলেও তা রসে মিশে যায়। এছাড়া আক্রান্ত মানুষ থেকে সুস্থ মানুষের শরীরেও এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সচেতনতাই পারে এই প্রাণঘাতী রোগ থেকে মুক্তি দিতে:
১. কাঁচা রস পুরোপুরি বর্জন: খেজুরের রস কাঁচা অবস্থায় খাওয়া কঠোরভাবে নিষেধ। তবে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাস মারা যায়, তাই ভালো করে ফুটিয়ে রস বা গুড় খেলে কোনো ঝুঁকি নেই।
২. আধা খাওয়া ফল বর্জন: বাদুড় বা পাখির খাওয়া কোনো ফল (বিশেষ করে গাছ থেকে পড়া ফল) কোনোভাবেই খাওয়া যাবে না।
৩. ব্যক্তিগত পরিচ্ছন্নতা: ফলমূল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সাবান দিয়ে হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শীতকালীন রস উৎসব বা অনলাইনে ‘নিরাপদ’ দাবি করে বিক্রি করা কাঁচা রস থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেকোনো অস্বাভাবিক অসুস্থতায় দ্রুত আইইডিসিআর বা স্বাস্থ্য বাতায়নের হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া...

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু...

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী...

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, চরম অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে...

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...
spot_img

আরও পড়ুন

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা তিনবার ক্ষমতায় এসেছেন। দেশের মানুষ জীবন দিয়ে তাঁকে দেশ...

সাবেক জ্যেষ্ঠ সচিব শহীদ খানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি...

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে নির্বাচনী পথসভায় অংশ নেওয়া লোকজনের আপ্যায়নের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া...

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়াকে ঘিরে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, আটক ব্যক্তিদের কাছ থেকে...
spot_img