Monday, February 9, 2026
26 C
Dhaka

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা তিনবার ক্ষমতায় এসেছেন। দেশের মানুষ জীবন দিয়ে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছে। প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনি মনে করবেন না, শেখ হাসিনার মতো পার হয়ে যেতে পারবেন। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।’

মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ (সিংড়া) আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এস এম জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ এই মন্তব্য করেন। পদযাত্রা সিংড়া বাসস্ট্যান্ডের সামনের সড়কের পাশে অনুষ্ঠিত হয়।

প্রশাসন ও ইসি সমালোচনা
আসিফ মাহমুদ প্রশাসন ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, পঞ্চগড়ের একজন প্রিসাইডিং অফিসার ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। সে লক্ষ্যকে সফল করা আমাদের সবার দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনে ১১–দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু বিএনপির প্রার্থীকে শোকজ করার কারণে সেই অফিসারকে ওই দিনেই প্রত্যাহার করা হয়।’

পদযাত্রায় উপস্থিতরা
পদযাত্রায় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের প্রার্থী এস এম জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১–দলীয় জোটের নেতা-কর্মীরা।

পদযাত্রায় ধাক্কাধাক্কি
অনুষ্ঠানের সময় মঞ্চে বসা নিয়ে ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ছাত্রশক্তির এক কর্মী মঞ্চে বসলে যুবশক্তির এক নেতা তাঁকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে ফেলে দেন। পরে অন্তত ১৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে তর্ক ও ধাক্কাধাক্কি চলে। পরিস্থিতি স্বাভাবিক হয়, যখন ছাত্রশক্তির ওই নেতাকে আবার মঞ্চে বসিয়ে দেওয়া হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি জোসে সেগুরোর বড় জয়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট...
spot_img

আরও পড়ুন

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর সঙ্গে বৈঠক করতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে অংশ...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের স্বীকৃতি দেয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হয়েছে ৭৮তম ডিজিএ...

শিগগির চাঁদে ‘স্বয়ং-বিকশিত শহর’ গড়ার লক্ষ্য স্পেসএক্সের, মাস্কের ঘোষণা

বিশ্বের ধনী ও উদ্ভাবক ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর মহাকাশ সংস্থা স্পেসএক্স চাঁদে একটি ‘সেল্ফ গ্রোয়িং সিটি’ বা স্বয়ং-বিকশিত শহর গড়ার দিকে মনোযোগ দিচ্ছে।...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ ডুবে গেছে। থাইল্যান্ডের ফুকেট উপকূলের লায়েম প্রোমথেপ থেকে মাত্র ৩...
spot_img