Friday, March 6, 2026
32.8 C
Dhaka

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আলোচনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তার দেশ ইরানি জনগণের পাশে রয়েছে। তিনি দাবি করেন, স্বাধীনতা, মুক্তি ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষায় ইরানি জনগণ যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ইসরায়েল তার সঙ্গে সংহতি প্রকাশ করছে।

রবিবার (৭ জানুয়ারি) সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘স্বাধীনতা, মুক্তি ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষায় ইরানি জনগণের সংগ্রামের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, ‘খুব সম্ভবত আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিচ্ছে।’ তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

ইরানে চলমান এই বিক্ষোভ শুরু হয় গত রবিবার, যখন অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকানদাররা ধর্মঘটে যান। পরবর্তীতে এই আন্দোলন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং তা রাজনৈতিক দাবিতে রূপ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিনের চিরশত্রু রাষ্ট্র ইসরায়েল ও ইরান গত বছর ১২ দিনের একটি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই সংঘাতে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সীমিত হামলায় যোগ দেয় এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ।

রবিবারের বক্তব্যে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন। তিনি জানান, তার সাম্প্রতিক সরকারি সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। নেতানিয়াহু বলেন, ‘একদিকে শূন্যমাত্রার সমৃদ্ধকরণ নীতি এবং অন্যদিকে ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করে স্থাপনাগুলোকে কঠোর ও প্রকৃত তদারকির আওতায় আনার প্রয়োজনীয়তা—এই যৌথ অবস্থান আমরা পুনর্ব্যক্ত করেছি।’

সরকারি তথ্য ও সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এখন পর্যন্ত ইরানের অন্তত ৪০টি শহরে বিক্ষোভ হয়েছে। এসব শহরের বেশির ভাগই দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত।

সরকারি ইরানি তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে...

জাতীয় পাট দিবসে সম্মাননা পেলেন পাট খাতের সেরা ব্যক্তিরা

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদ্‌যাপিত...

জুমার দিনের ফজিলত ও গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে জুমার দিন মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদাপূর্ণ...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় সাইবার হামলার আশঙ্কা, সতর্ক মার্কিন ব্যাংক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন আর্থিক খাতে...

পুলিশে নতুন কনস্টেবল নিয়োগ শুরু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগের জন্য...

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির...

জামালপুরে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জামালপুর শহরের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার...

সোমবার থেকে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য...

৬ মার্চ অসহযোগ আন্দোলনে অচল হয়ে পড়ে পূর্ব পাকিস্তান

একাত্তরের ৬ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন।...

শিশু পার্কে মেলা নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত নেয়নি কেসিসি

খুলনা মহানগরীর তারেকপুকুর মোড়ে অবস্থিত জাতিসংঘ শিশু পার্কে ১০...

ইমিউনোথেরাপি ওষুধে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার প্রস্টেট ক্যান্সার। প্রতি...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথে চলাচলে বিঘ্নের কারণে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া,...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি বছরই মুসলিম বিশ্বে আগমন ঘটে পবিত্র রমজান মাসের। ইসলামে এ মাসকে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর সরিষা উৎপাদনে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা। জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা সরিষার হলুদ রঙে ভরে...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে শরীরে ক্লান্তি বা ঘুমঘুম ভাব অনুভব করেন। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, সারাদিন না খেয়ে থাকার পর একসঙ্গে...
spot_img