Friday, February 6, 2026
21 C
Dhaka

‘ফিজ তোমাকে ভালোবাসি’, বললেন লাহোর কালান্দার্সের মালিক

নিলামের আগেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তির বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে দলে পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।

লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সামিন রানা বলেন, ‘বিশ্ব ক্রিকেটের জন্য মোস্তাফিজ অনেক বড় নাম। তাঁকে দলে পাওয়া কালান্দার্সের জন্য সম্মানের ব্যাপার।’ একই সঙ্গে মোস্তাফিজের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান তিনি।

মোস্তাফিজুর রহমানের সঙ্গে লাহোর কালান্দার্সের চুক্তির মূল্য নির্ধারিত হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি এই পেসারের কাছে দলের প্রত্যাশাও যে অনেক বেশি, তা স্পষ্ট করেছেন কালান্দার্সের মালিক। সামিন রানা বলেন, ‘পাকিস্তান সুপার লিগের জন্য এটা অনেক বড় একটা নাম। বিশ্ব ক্রিকেটের জন্যও। তাকে পাওয়া যেকোনো দলের জন্য সম্মানের ব্যাপার। তার সঙ্গে আমাদের অনেক পুরোনো সম্পর্ক।’

মোস্তাফিজের লাহোর কালান্দার্সে যোগ দেওয়াকে ‘পরিবারে ফেরা’ বলেও উল্লেখ করেন সামিন। তিনি বলেন, ‘দশ বছর আগে পাকিস্তান সুপার লিগ যখন শুরু হয়েছিল, তখন গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্স প্রথমে মোস্তাফিজুর রহমানকেই নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এনওসির কিছু সমস্যার কারণে সে তখন আসতে পারেনি। যদিও দুই বছর পর সে ঠিকই এসেছিল। আমরা তখন তার পারফরম্যান্স উপভোগ করেছি। লাহোরের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার যে মোস্তাফিজের মতো খেলোয়াড় আমাদের হয়ে খেলবে।’

লাহোর কালান্দার্সে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে জুটি বাঁধবেন মোস্তাফিজ। এই পেস জুটি নিয়ে রোমাঞ্চ প্রকাশ করে সামিন রানা বলেন, ‘আমি শাহিন এবং ফিজের জুটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি। মিডল এবং ডেথ ওভারে তার পারফরম্যান্স অসাধারণ।’

এ সময় বাংলাদেশি ক্রিকেটারদেরও প্রশংসা করেন লাহোর কালান্দার্সের মালিক। তিনি বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটাররা অসাধারণ। তার চেয়ে বড় ব্যাপার, তারা মানুষ হিসেবে দারুণ। তাদের যতজনের সঙ্গে আমি কাজ করেছি, সেটা মেহেদী হাসান মিরাজ হোক কিংবা সাকিব আল হাসান অথবা রিশাদ হোসেন; দারুণ আনন্দের ছিল। তাদের সঙ্গে যোগাযোগ অনেক সহজ। আর তারা প্রাণ উজাড় করে খেলে। বাংলাদেশ থেকে যেসব খেলোয়াড় আসে তারা দলকে নিজেদের ব্র্যান্ড ভেবে নিয়েই খেলে।’

সবশেষে মোস্তাফিজের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে সামিন রানা বলেন, ‘ফিজ আমি তোমাকে ভালোবাসি। আমি রিশাদের জন্য বলেছি, তোমার জন্যও একই কথা বলছি। তোমার অপেক্ষায় আছি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কেন শিখব বিতর্ক?

“কেন শিখব বিতর্ক?”—এ প্রশ্নটা খুবই মৌলিক, কারণ বিতর্ক শুধু...

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক অগ্রগতি দাবি আরাগচির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক...

অডিওবুকের পর নতুন উদ্যোগ স্পটিফাইয়ের

জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবার বই...

শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে...

মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০, নৌবাহিনী নিয়ন্ত্রণে

ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে...

ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফরিদপুর–৪ জয় নিশ্চিতের প্রস্তুতি

ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের...

জীবনের প্রথম ভোট দিতে যাওয়া শিক্ষার্থী ট্রেন দুর্ঘটনায় নিহত

নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে...

৩২ ঘণ্টার অনশন পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার

ফেনী–২ (সদর) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম...

৬০ মিটার স্প্রিন্টে মাত্র ০.০১ সেকেন্ডে ফাইনাল হাতছাড়া

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা...

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী আবারও সন্তানের মা...

দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি জোরদার...

এপস্টেইনের ‘সাম্রাজ্যে’ যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে...

ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক, “উন্নয়নের জন্য মানিকের বিকল্প নেই”

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ...
spot_img

আরও পড়ুন

কেন শিখব বিতর্ক?

“কেন শিখব বিতর্ক?”—এ প্রশ্নটা খুবই মৌলিক, কারণ বিতর্ক শুধু কথা বলার শিল্প নয়, বরং চিন্তা, বিশ্লেষণ এবং আত্মবিশ্বাসের মেলবন্ধন। চলুন ধাপে ধাপে দেখি, কেন...

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক অগ্রগতি দাবি আরাগচির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে আজ শুক্রবার ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ইরানের...

অডিওবুকের পর নতুন উদ্যোগ স্পটিফাইয়ের

জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবার বই বিক্রির বাজারে প্রবেশ করতে যাচ্ছে। অডিওবুক সেবার সাফল্যের ধারাবাহিকতায় ব্যবহারকারীদের জন্য সরাসরি ছাপানো বই কেনার...

শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে দ্বিতীয় দফায় এই সংঘর্ষ...
spot_img