Saturday, April 4, 2026
27 C
Dhaka

ক্রিকেটারদের লাগাম টানতে আইপিএল নিলামে নতুন নিয়ম

আসন্ন আইপিএল মিনি নিলামকে ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম। আটটি দলের স্কোয়াডে মোট ৭৭টি খালি স্থান রয়েছে, যার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ মাত্র ৩১টি।

এবার নিলামে নাম দিয়েছেন ১৪ দেশের ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। ২ কোটি রুপি বেস প্রাইস ক্যাটাগরিতে রয়েছেন ৪৫ জন, যার মধ্যে ৪৩ জনই বিদেশি ক্রিকেটার।

বিদেশি তালিকায় আছেন ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি। বিশেষ করে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে দলগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা হওয়ার আভাস মিলছে।

সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হাতে— প্রায় ৬৪.৩ কোটি রুপি। তাই গ্রিনকে দলে টানতে তারাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

তবে বিদেশি ক্রিকেটারদের বেতনে এবার কঠোর সীমা নির্ধারণ করেছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ের দর ১৮ কোটি রুপির বেশি উঠলেও হাতে পাবেন সর্বোচ্চ ১৮ কোটিই। অতিরিক্ত অর্থ যোগ হবে বিসিসিআইয়ের প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে।

২০২৩ সালের নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি এবং প্যাট কামিন্স ২০.৫ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন। এবারও বড় অঙ্ক ওঠার সম্ভাবনা রয়েছে, তবে তাদের মতো কেউই ১৮ কোটির বেশি পাবেন না। ভবিষ্যতের মহানিলামেও এই বেতনসীমা বহাল থাকবে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...
spot_img

আরও পড়ুন

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা। তবে স্নায়ুবিজ্ঞানীরা বলছেন, সকালে কিছু প্রচলিত অভ্যাসই আমাদের মনোযোগ ও শক্তি কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে,...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে সমস্যা হতে পারে। অকটেন আসলে কোনো আলাদা জ্বালানি নয়, এটি জ্বালানির দহনক্ষমতার একক। বাজারে উচ্চমানের...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে প্রচলিত সিলিকন চিপের পরিবর্তে ব্যবহার করা হবে মানুষের মস্তিষ্কের জীবন্ত কোষ। কল্পবিজ্ঞানের গল্পে দেখা এমন...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অ্যাপোলো মিশনের পর দীর্ঘ সময় চাঁদ নিয়ে আগ্রহ কিছুটা কমে গেলেও এবার...
spot_img