Saturday, February 28, 2026
21.4 C
Dhaka

ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তা বাড়াতে কাজ করবেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ ১১ বছর পর জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরছেন তিনি, তবে এবার খেলোয়াড় নয়— কোচ হিসেবে।

স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর জাতীয় দলে আর সুযোগ পাননি আশরাফুল। এবার কোচিংকে তিনি নিজের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, গত দুই বছর ধরে তিনি কোচিংয়ে যুক্ত হওয়ার পরিকল্পনা করছিলেন। রংপুর রাইডার্স, বিপিএল ও এনসিএলে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

তিনি বলেন, “জাতীয় দলের প্রায় সবাইয়ের সঙ্গে আমি খেলেছি। তাই তাদের চিনিও, বুঝিও। আমি জানি, কেন সফল হয়েছি, কোথায় ব্যর্থ হয়েছি। ক্রিকেটে মানসিক দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাথা পরিষ্কার থাকলে পারফরম্যান্সও ভালো হয়— এই জায়গাটাতেই আমি কাজ করব।”

আশরাফুল জানান, ব্যাটসম্যানদের টেকনিকে বড় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই তার। “চ্যান্ডারপলের মতো ব্যাটসম্যানরাও ভিন্ন স্টাইলে হাজার হাজার রান করেছেন। আসল বিষয় হলো মানসিক দৃঢ়তা,” বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত করে তোলাই তার মূল লক্ষ্য। “যত বেশি মানসিকভাবে প্রস্তুত থাকবে, তত সহজে স্বাভাবিক খেলাটা খেলতে পারবে,” বলেন তিনি।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টেস্ট দলকে অভিজ্ঞ মনে করছেন আশরাফুল। “মুশফিক, শান্ত, মিরাজ, লিটন, মুমিনুল— সবাই অভিজ্ঞ। তাই টেস্টে কাজটা সহজ হবে,” জানান তিনি।

তবে টি-টোয়েন্টিতে কিছু উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন নতুন এই ব্যাটিং কোচ। “টি-টোয়েন্টিতে পাওয়ারের চেয়ে টাইমিং বেশি গুরুত্বপূর্ণ। ১৪০ কিলোমিটার গতির বল সামলাতে চাইলে সঠিক টাইমিং দরকার— আমি সেটাই উন্নত করতে চাই,” বলেন আশরাফুল।

সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়েও আশরাফুল আশাবাদী। তিনি বলেন, “সালাহউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো। তিনি কাজ করেছেন, আমি তখন অধিনায়ক ছিলাম। এখনো আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কারাগারে সিয়াম

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায়...

রান্নাঘরে বেকিং সোডা ব্যবহারে যে ঝুঁকি জানা দরকার

রান্না ও বেকিংয়ের কাজে বেকিং সোডা ও বেকিং পাউডার...

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...
spot_img

আরও পড়ুন

১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কারাগারে সিয়াম

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সিয়াম হোসেন ওরফে ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ( ৫...

রান্নাঘরে বেকিং সোডা ব্যবহারে যে ঝুঁকি জানা দরকার

রান্না ও বেকিংয়ের কাজে বেকিং সোডা ও বেকিং পাউডার প্রায়ই ব্যবহৃত হয়। নামের মিল থাকলেও রাসায়নিক গঠন, ব্যবহারবিধি ও স্বাস্থ্যের ওপর প্রভাবের ক্ষেত্রে এই...

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই অধিগ্রহণ করেছে। সাম্প্রতিক এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক অভিভাবকই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। ঠিক ঘুমানোর আগমুহূর্তে শিশু জানায়, তার ক্ষুধা লেগেছে। চিকিৎসকদের...
spot_img