Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

গোলাপী বলে ব্রিসবেন টেস্টে কামিন্স খেলবেন কি না—অস্ট্রেলিয়া শিবিরে রহস্য ঘনাচ্ছে

ব্রিসবেনে শুরু হতে যাওয়া দিবা–রাত্রির অ্যাশেজ টেস্টকে ঘিরে অস্ট্রেলিয়া শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন—অধিনায়ক প্যাট কামিন্স কি খেলবেন? স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে নাম নেই, কিন্তু নেটে তার তীব্র বোলিং ও দীর্ঘ ব্যাটিং সেশন নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

ব্যাক ইনজুরি থেকে সেরে ওঠার পথে থাকায় কামিন্সকে এখনো দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়নি। তবে পুরো সপ্তাহ ধরেই নেটে তার সক্রিয় উপস্থিতি আশার সঞ্চার করেছে। তবু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই রহস্য দূর না করে বরং আরও বাড়িয়ে দিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ।

স্মিথ জানান, কামিন্স পুরোপুরি প্রস্তুত হলে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হবে। তবে তিনি এখনই কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নন।
স্মিথ বলেন, ‘এখনও অনেক কিছু বিবেচনায় আছে, বিস্তারিত বলতে পারছি না।’

কামিন্সের নেট বোলিং দেখে স্মিথের ধারণা, তিনি দ্রুতই ফিরে আসতে পারেন। ‘নেটে ও খুব ভালো বল করছে। ম্যাচের চাপ আলাদা, তবে সে নিজের শরীর সম্পর্কে ভালোই জানে,’ যোগ করেন তিনি।

এদিকে ব্যাটিং অর্ডার বিতর্কেও মত দিয়েছেন স্মিথ। ট্রাভিস হেডের ‘ব্যাটিং অর্ডার অতিমূল্যায়িত’ মন্তব্য নিয়ে আলোচনা চললেও স্মিথ মনে করেন, স্থির ব্যাটিং পজিশন ব্যাটসম্যানের মানসিক প্রস্তুতিকে আরও শক্ত করে।

গোলাপী বলের ম্যাচ হওয়ায় রাতের সেশনে বিশেষ পরিকল্পনা থাকতেও পারে বলে ইঙ্গিত দেন স্মিথ। এমনকি অতীতে দুটি নাইটওয়াচম্যান পাঠানোর কথাও ভাবা হয়েছিল বলে জানান তিনি।

নিজের প্রস্তুতি নিয়েও জানান স্মিথ। আলো কমাতে এবার তিনি চোখের নিচে ‘আই ব্ল্যাক’ টেপ ব্যবহার করবেন—যা নিয়ে তিনি পরামর্শ নিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি শিভনারাইন চন্দরপলের কাছ থেকে।

গোলাপী বলের চ্যালেঞ্জ, কন্ডিশন–নির্ভর লড়াই আর কামিন্সকে ঘিরে অনিশ্চয়তা—সব মিলিয়ে ব্রিসবেন টেস্টের আগেই উত্তেজনা চরমে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

spot_img

আরও পড়ুন

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও...

বিচ্ছেদের বেদনা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা

প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে...

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময়...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী...

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি...

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে...

আজিমপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাবি কর্মীর

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
spot_img

আরও পড়ুন

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান খুব দ্রুত শেষের দিকে পৌঁছাবে। সোমবার ফ্লোরিডার ডোরাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে...

বিচ্ছেদের বেদনা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা

প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে হয় যেন জীবনের সব আনন্দ হঠাৎ করে হারিয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, অতীতের দুঃখ...

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে স্বস্তি পেতে তখন অনেকের প্রধান ভরসা হয়ে ওঠে...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ অন্যতম। প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো এই মসজিদ শুধু ইতিহাসপ্রেমীদের নয়, প্রকৃতি ও সংস্কৃতিপ্রেমী দেশি-বিদেশি পর্যটকদের...
spot_img