Tuesday, April 7, 2026
22 C
Dhaka

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কিউআর কোড তৈরির দাবি বিজ্ঞানীদের

তথ্য সংরক্ষণ প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচনের দাবি করেছেন বিজ্ঞানীরা। অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজির একদল গবেষক অত্যন্ত ক্ষুদ্র আকারের একটি কিউআর কোড তৈরি করেছেন, যা আকারে ব্যাকটেরিয়ার চেয়েও ছোট।

গবেষকদের তথ্য অনুযায়ী, মাত্র ১.৯৮ বর্গ মাইক্রোমিটার আকারের এই কিউআর কোডটি ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে ছোট কিউআর কোড হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। কোডটি স্ক্যান করলে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যায়।

বিশেষ ধরনের সিরামিকের ওপর খোদাই করে তৈরি করা হয়েছে এই কোড। গবেষকরা বলছেন, এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে শত শত বছর ধরে তথ্য সংরক্ষণ ও পাঠযোগ্যতা বজায় থাকে। প্রচলিত ইলেকট্রনিক বা চৌম্বকীয় ডিভাইসের তুলনায় এই প্রযুক্তি দীর্ঘস্থায়ী হতে পারে।

কোডটি এতটাই ক্ষুদ্র যে খালি চোখে বা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রে এটি দেখা সম্ভব নয়। এটি পর্যবেক্ষণের জন্য প্রয়োজন ইলেকট্রন মাইক্রোস্কোপ।

ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজির ইনস্টিটিউট অফ মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক পল মেয়ারহফার বলেন, “আমরা এখানে যে কাঠামোটি তৈরি করেছি তা এতটাই সূক্ষ্ম যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তা মোটেও দেখা সম্ভব নয়। “তবে এটাই সবচেয়ে বিস্ময়কর বিষয় নয়… আমরা অতি ক্ষুদ্র, দীর্ঘস্থায়ী ও বারবার পড়া সম্ভব এমন কিউআর কোড তৈরি করেছি।”

এই প্রযুক্তিতে ব্যবহৃত হয়েছে পাতলা সিরামিক ফিল্ম, যা সাধারণত উচ্চক্ষমতাসম্পন্ন কাটার যন্ত্রে প্রলেপ হিসেবে ব্যবহৃত হয়। ফলে প্রতিকূল পরিবেশেও এটি তার গঠন অক্ষুণ্ণ রাখতে সক্ষম।

সিনিয়র বিজ্ঞানী আলেকজান্ডার কার্নবাওয়ার বলেন, “আমরা তথ্যের যুগে বাস করছি, অথচ আমাদের জ্ঞান এমন সব মাধ্যমে সংরক্ষিত হচ্ছে, যা বিস্ময়করভাবে ক্ষণস্থায়ী। “সিরামিক স্টোরেজ মিডিয়ার মাধ্যমে আমরা প্রাচীন সভ্যতার মতো পথ অনুসরণ করছি, যাদের শিলালিপিগুলো আমরা আজও পড়তে পারি। বিভিন্ন তথ্যকে এমন স্থিতিশীল ও ক্ষয়হীন উপাদানে লিখছি আমরা, যা সময়ের সঙ্গে টিকে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পুরোপুরি সহজলভ্য থাকবে।”

গবেষকদের মতে, এই প্রযুক্তির পরিধি বাড়ানো গেলে একটি এ৪ আকারের পাতায় দুই টেরাবাইটেরও বেশি তথ্য সংরক্ষণ করা সম্ভব হতে পারে। বর্তমানে তারা তথ্য লেখার গতি বাড়ানো ও বৃহৎ পরিসরে উৎপাদনের উপায় নিয়ে কাজ করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী মাদ্রাসা, ইশারায় শেখানো হচ্ছে কুরআন

রাজধানীর দক্ষিণখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসাতুর...

হামের পর যেসব জটিলতা হতে পারে প্রাণঘাতী

হামকে অনেকেই সাধারণ ভাইরাল রোগ হিসেবে দেখলেও বাস্তবে এটি...

শত্রুর ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া ও আমল

মানুষের জীবনে শত্রুতা একটি স্বাভাবিক বিষয়। কেউ প্রকাশ্যে শত্রুতা...

গরমে শরীর ঠান্ডা রাখতে আখের রসের উপকারিতা

তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে জলীয় অংশ...

প্রযুক্তির ধারা বদলে দেওয়া অ্যাপলের ৫০ বছরের যাত্রা

গত অর্ধশতকে প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ...

ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন

শরীরের সুস্থতা বজায় রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা...

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইনস্টাগ্রামে নতুন চমক

প্রযুক্তি জগতে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা।...

বায়তুল মোকাদ্দাস থেকে কাবা, কিবলা পরিবর্তনের ইতিহাস

ইসলামে কিবলা বলতে নির্দিষ্ট একটি দিককে বোঝায়, যেদিকে মুখ...

ফ্রিজে দুধ রাখার সঠিক পদ্ধতি কোনটি

দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ একটি গুরুত্বপূর্ণ উপাদান। চা, কফি, মিষ্টান্নসহ...

বারবার কিসিং ডিজিজে বাড়তে পারে স্নায়ুরোগের ঝুঁকি

চুম্বন সাধারণত ভালোবাসা প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম হিসেবে বিবেচিত...

সাংবাদিকদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চের হুঁশিয়ারি

সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা ও তথাকথিত তথ্য সন্ত্রাসের অভিযোগে জড়িতদের...

ইমেইল থেকে টয়লেট, মহাকাশযানে একের পর এক সমস্যা

দীর্ঘ প্রায় ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযান আবার শুরু...

কুসংস্কার নাকি বাস্তবতা: অলংকার না পরলে অমঙ্গল

সমাজে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে, যেগুলোর অনেকগুলোরই ধর্মীয়...
spot_img

আরও পড়ুন

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী মাদ্রাসা, ইশারায় শেখানো হচ্ছে কুরআন

রাজধানীর দক্ষিণখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসাতুর রহমান আল-আরাবিয়া’, যেখানে বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কুরআন, ইসলামী শিক্ষা এবং সাধারণ পাঠদান করা হচ্ছে...

হামের পর যেসব জটিলতা হতে পারে প্রাণঘাতী

হামকে অনেকেই সাধারণ ভাইরাল রোগ হিসেবে দেখলেও বাস্তবে এটি শিশুদের জন্য মারাত্মক জটিলতার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রোগটির পরবর্তী জটিলতাগুলোই সবচেয়ে বেশি বিপজ্জনক...

শত্রুর ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া ও আমল

মানুষের জীবনে শত্রুতা একটি স্বাভাবিক বিষয়। কেউ প্রকাশ্যে শত্রুতা করে, আবার কেউ বন্ধুর বেশে ক্ষতি করার চেষ্টা করে। তাই শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ধর্মীয়...

গরমে শরীর ঠান্ডা রাখতে আখের রসের উপকারিতা

তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে জলীয় অংশ বের হয়ে যাওয়ায় ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। এ সময় শরীরকে সতেজ রাখতে প্রাকৃতিক পানীয় হিসেবে আখের...
spot_img