Saturday, April 4, 2026
27 C
Dhaka

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে প্রচলিত সিলিকন চিপের পরিবর্তে ব্যবহার করা হবে মানুষের মস্তিষ্কের জীবন্ত কোষ। কল্পবিজ্ঞানের গল্পে দেখা এমন ধারণা এবার বাস্তবে রূপ নিচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের ফলে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। তবে এসব ডেটা সেন্টার পরিচালনায় বিপুল বিদ্যুৎ ও ব্যয়বহুল চিপের প্রয়োজন হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানীরা জৈবিক কম্পিউটিংয়ের দিকে ঝুঁকছেন।

অস্ট্রেলিয়াভিত্তিক স্টার্টআপ কোর্টিক্যাল ল্যাবস জানিয়েছে, তারা মানুষের নিউরন কোষ দিয়ে তৈরি জৈবিক ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করছে। এর আগে তারা ল্যাবে তৈরি নিউরন দিয়ে ভিডিও গেম পং ও ডুম খেলে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

এই প্রযুক্তিতে মাইক্রো-ইলেকট্রোড অ্যারের ওপর নিউরন কোষগুলোকে লালন করা হয়। নির্দিষ্ট ডেটা দিলে ইলেকট্রোডের মাধ্যমে কোষগুলোকে উদ্দীপিত করা হয় এবং তাদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়। প্রচলিত কম্পিউটারের মতো কোড দিয়ে নয়, বরং বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে এই কোষগুলো শেখে।

প্রাথমিকভাবে দুটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে, যেখানে প্রায় ১২০টি ইউনিট থাকবে। অন্যটি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় তৈরি হবে, যা ভবিষ্যতে ১ হাজার ইউনিটে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গবেষকেরা ক্লাউডভিত্তিক সেবা ব্যবহার করতে পারবেন।

এই প্রযুক্তির বড় সুবিধা হলো কম বিদ্যুৎ খরচ। যেখানে আধুনিক এআই চিপ চালাতে হাজার হাজার ওয়াট শক্তি লাগে, সেখানে প্রতিটি ইউনিট চালাতে প্রয়োজন হবে মাত্র ৩০ ওয়াট বিদ্যুৎ। পাশাপাশি প্রচলিত ডেটা সেন্টারের মতো বড় কুলিং সিস্টেমের প্রয়োজনও কম।

তবে চ্যালেঞ্জও কম নয়। গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরনের শেখা তথ্য কীভাবে সংরক্ষণ করা হবে এবং তাদের স্বল্প আয়ু—এই দুটি বিষয় এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে।

সব সীমাবদ্ধতা সত্ত্বেও, জীবন্ত কোষভিত্তিক কম্পিউটিং প্রযুক্তি ভবিষ্যতে প্রযুক্তি খাতের চেহারা বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: নিউ সায়েন্টিস্ট

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...
spot_img

আরও পড়ুন

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা। তবে স্নায়ুবিজ্ঞানীরা বলছেন, সকালে কিছু প্রচলিত অভ্যাসই আমাদের মনোযোগ ও শক্তি কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে,...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে সমস্যা হতে পারে। অকটেন আসলে কোনো আলাদা জ্বালানি নয়, এটি জ্বালানির দহনক্ষমতার একক। বাজারে উচ্চমানের...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অ্যাপোলো মিশনের পর দীর্ঘ সময় চাঁদ নিয়ে আগ্রহ কিছুটা কমে গেলেও এবার...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির ইবনে সিনান আল-বাত্তানি ছিলেন অন্যতম অগ্রগণ্য মনীষী, যিনি আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশ্চাত্যে...
spot_img