Friday, February 27, 2026
27 C
Dhaka

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি। চলতি সপ্তাহে চলমান মামলার শুনানিতে প্রধান বাদী কেজিএম নামের এক তরুণীর ইনস্টাগ্রাম ব্যবহারের অভ্যাস ও মানসিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তাকে কঠিন জেরার মুখে পড়তে হয়।

আদালতে উপস্থাপিত তথ্যে দেখা যায়, বাদী একদিনে সর্বোচ্চ ১৬ ঘণ্টা পর্যন্ত ইনস্টাগ্রাম ব্যবহার করতেন। এ বিষয়টিকে মোসেরি ‘প্রবলেমেটিক ইউজ’ বা সমস্যাযুক্ত ব্যবহার হিসেবে স্বীকার করলেও একে ‘আসক্তি’ হিসেবে মানতে রাজি হননি। তার যুক্তি, ক্লিনিক্যাল আসক্তি আর দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

মোসেরি বলেন, কোনো ব্যবহারকারী দীর্ঘ সময় অনলাইনে থাকলেই তাকে আসক্ত বলা যায় না। বরং ব্যবহারটি ব্যক্তি ও পরিস্থিতিভেদে মূল্যায়ন করা প্রয়োজন। তার ভাষায়, ‘আসক্তি’ শব্দটির একটি চিকিৎসাবিজ্ঞানের নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, যা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বাদীপক্ষের আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন, ইনস্টাগ্রামের নকশা ও অ্যালগরিদম কি তরুণদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে রাখার জন্য পরিকল্পিত। তারা দাবি করেন, এ ধরনের নকশা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে মোসেরি জানান, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে।

এই মামলাটি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বৃহত্তর আইনি বিতর্কের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় ভবিষ্যতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা...

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর...

চাঁদার দাবিতে বিয়েবাড়িতে ভাঙচুর ও মারধর

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে চাঁদার টাকা কম দেওয়াকে...

অপরাধ দমনে সরকারের সদিচ্ছা চান জামায়াত আমির

মন্ত্রিপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে...

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছেন ক্রিপ্টো উদ্যোক্তারা

ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ৭০ মিলিয়ন...

ফরজ গোসল ও রোজা নিয়ে ইসলামি ব্যাখ্যা

রমজান মাসে রোজা পালনের সময় অনেকের মনে বিভিন্ন ফিকহি...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও...

ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে রাখার কৌশল

দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে হলুদাভ ভাব দেখা দিলে...

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে...
spot_img

আরও পড়ুন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। শুক্রবার সকালে তিনি নিজেই ঝাড়ু...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা ছুটি শুরু হওয়ায় অনেক শিশু দীর্ঘ সময় ঘরে অবস্থান করছে। এই সময়ে শিশুরা সহজেই একঘেয়েমিতে...

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক সংকট কাটাতে রাজস্ব...

চাঁদার দাবিতে বিয়েবাড়িতে ভাঙচুর ও মারধর

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে চাঁদার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরপক্ষের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার...
spot_img