Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়। বালিশে মাথা রাখার পর সারাদিনের ভুল, অপূর্ণতা, নানা ঘটনা আর আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে অতিরিক্ত বিশ্লেষণে ঘুম আসতে চায় না। মানসিক অস্থিরতা ও অবিরাম চিন্তার এই প্রবণতাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় রুমিনেশন, যা ঘুমের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের সময় মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স অংশ পুরোপুরি বিশ্রামে যেতে পারে না বলেই এমনটি ঘটে। ক্যাফেইন, দুশ্চিন্তা ও মানসিক চাপ এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। ফলে মস্তিষ্ক পিনবল মেশিনের মতো এক চিন্তা থেকে আরেক চিন্তায় ছুটতে থাকে।

এই সমস্যা মোকাবিলায় মনোবিজ্ঞানী ড. লুক বিউডোইন একটি কৌশলের কথা বলেছেন, যার নাম কগনিটিভ সাফলিং। এটি ঘুমের আগের সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাকে কাজে লাগায়, যখন মানুষ পুরোপুরি জাগ্রতও নন, আবার ঘুমিয়েও পড়েননি। এ অবস্থায় মস্তিষ্ক স্বাভাবিকভাবেই অসংলগ্ন ভাবনা ও কল্পচিত্র তৈরি করে।

ড. বিউডোইন বলেন, “ঘুম হুট করেই চলে আসে না, ধাপে ধাপে এগোয়। এ সময় আপনার বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে কোনো যোগসূত্র থাকে না।” কগনিটিভ সাফলিংয়ের উদ্দেশ্য হলো চিন্তাগুলোকে হালকা ও অসংলগ্ন কাঠামোর মধ্যে নিয়ে আসা, যাতে দুশ্চিন্তার জায়গা না থাকে।

এই কৌশলে একটি শব্দ বেছে নিয়ে তার প্রতিটি অক্ষর দিয়ে শুরু হয় এমন ভিন্ন ভিন্ন জিনিস কল্পনা করতে বলা হয়। প্রতিটি জিনিস কয়েক সেকেন্ড কল্পনা করার পর পরবর্তী অক্ষরে যাওয়া হয়। এতে মস্তিষ্ক এমন কাজে ব্যস্ত থাকে, যা অনাকাঙ্ক্ষিত দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দেয় এবং ধীরে ধীরে ঘুমের দিকে নিয়ে যায়।

বিউডোইনের ভাষায়, “আমরা চাই আপনার মস্তিষ্ক যেন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভাবে। কারণ আপনি যখন স্বাভাবিকভাবে ঘুমানোর প্রক্রিয়ায় থাকেন মস্তিষ্ক তখন ঠিক এ কাজটিই করে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...

সোনাকানিয়ায় অতর্কিত হামলা, পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে...

দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে শ্রীপুরের ঐতিহাসিক খাল

গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া এলাকার প্রায় সাড়ে ছয় কিলোমিটার...

পাইকারি-খুচরায় বড় ব্যবধান, প্রশ্ন ভোক্তাদের

ইফতারের টেবিলে ফল অনেকের কাছে অপরিহার্য অনুষঙ্গ। কিন্তু পবিত্র...

স্মৃতিচিহ্ন আছে, নেই পর্যাপ্ত দর্শনার্থী

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রফিকনগর গ্রামে প্রতিষ্ঠিত ভাষাশহীদ রফিক উদ্দিন...
spot_img

আরও পড়ুন

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন সরকার। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে কোথায় আছেন এবং কী করছেন—এ নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। জানা...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করছে ইসরাইলি কর্তৃপক্ষ। জেরুজালেমের প্রাক্তন গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ...
spot_img