Sunday, February 1, 2026
22 C
Dhaka

কেন ঘুমের মধ্যেও মুখ বন্ধ রাখতে পারে না মানুষ

ঘুমের সময় মানুষ কখনো অস্পষ্ট বিড়বিড়ানি, কখনো আবার জোরে কথা বলা বা চিৎকারের মতো আচরণ করতে পারে। অনেক ক্ষেত্রে এসব কথার কোনো স্পষ্ট অর্থ থাকে না। বিজ্ঞানীদের মতে, মানুষের ঘুমের যেকোনো পর্যায়েই এই আচরণ দেখা যেতে পারে, তবে স্বপ্নহীন হালকা ঘুমের সময় এমন ঘটনা বেশি ঘটে।

গবেষণায় বলা হয়েছে, ঘুমের মধ্যে কথা বলার পেছনে মস্তিষ্কের আংশিক জেগে ওঠা ভূমিকা রাখে। যখন শরীর বিশ্রামে থাকে, তখন ভাষা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের কিছু অংশ হঠাৎ সক্রিয় হয়ে পড়ে। ফলে ব্যক্তি অচেতন অবস্থায় কথা বলে ফেলেন।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের প্রায় ৬৫ শতাংশ মানুষ জীবনে অন্তত একবার হলেও ঘুমের মধ্যে কথা বলেছেন। নিয়মিত এ অভ্যাস রয়েছে এমন মানুষের সংখ্যা ৩ থেকে ৩০ শতাংশের মধ্যে। শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়, তবে অনেকের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বয়সেও তা থেকে যায়।

মনোবিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, ঘুমের ঘোরে বলা কথায় নেতিবাচক আবেগ, প্রশ্নবোধক বাক্য এবং গালিগালাজের প্রবণতা তুলনামূলক বেশি থাকে। এক গবেষণায় দেখা যায়, মানুষ জেগে থাকার সময়ের তুলনায় ঘুমের মধ্যে প্রায় ছয় গুণ বেশি গালি দেয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের মধ্যে বলা কথা মানুষের মনের গোপন সত্য প্রকাশ করে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অধিকাংশ ক্ষেত্রেই এসব কথা এলোমেলো ও অর্থহীন হয় এবং বাস্তব চিন্তার সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে...

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...

সন্দেহ নয়, সংলাপেই সমাধান—আলেমদের মত

দাম্পত্য সম্পর্ক ইসলামে কেবল সামাজিক চুক্তি নয়, বরং এটি...

ইতিবাচক মানসিকতা ও শরীরের প্রতিরোধব্যবস্থার গভীর সম্পর্ক

ইতিবাচক মানসিকতা মানুষের শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে...

ঘুম ও রোগ প্রতিরোধে হলুদ দুধ

হলুদ দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দুধের...

ইসলামে নির্বাচনী চরিত্রহননের নিষেধ

ইসলাম মানুষের ব্যক্তিগত চরিত্র, সামাজিক আচরণ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড—সব...

মানুষে দ্বিমুখী বিবর্তনের চিহ্ন

মানব পুরুষাঙ্গের আকার কেবল প্রজননের জন্য বিবর্তিত হয়নি। নতুন...

মুখ ও হার্টের যত্নে এলাচ

খাবারের স্বাদ বাড়াতে এলাচের জুড়ি নেই। তবে এটি শুধু...

ইসলামে শক্তি নয়, দুর্বলতার মূল্য

ইসলাম শক্তি ও সংখ্যার ভিত্তিতে বিজয় নির্ধারণ করে না।...

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন খোঁজ

নতুন গবেষণা বলছে, আগে যা ধারণা করা হয়েছিল তার...

মস্তিষ্ক ও হৃদরোগে কাঠবাদামের প্রভাব

কাঠবাদাম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি বাদাম। এতে রয়েছে ভিটামিন ই,...
spot_img

আরও পড়ুন

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা এই প্রযুক্তিকে ঘিরে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি হচ্ছে...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও গেইমের প্রভাব। তবে সাম্প্রতিক এক বড় পরিসরের...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই উপাদান কার্যকর বলে জানিয়েছেন রূপবিশেষজ্ঞরা। পেঁয়াজে থাকা সালফার ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে এবং উজ্জ্বলতা...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। ইসলামি শরিয়তে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়নি...
spot_img