Thursday, April 9, 2026
22 C
Dhaka

লবণ ও পানির কারণে কেন ওজন বাড়ে

বিয়েবাড়ি বা পারিবারিক দাওয়াতে এক বেলা পেটপুরে খাওয়ার পর অনেকেই ওজন মেপে দেখেন হঠাৎ দুই থেকে তিন কেজি বেড়ে গেছে। এতে মনে প্রশ্ন জাগে, এক রাতেই কি এত চর্বি জমে গেল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। বাস্তবে এক বেলার খাবারে সরাসরি মোটা হয়ে যাওয়া প্রায় অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার কাইনসিওলজি বিভাগের প্রধান জেমি এ. কুপারের মতে, ভুরিভোজের পর ওজন যেটা বেশি দেখা যায়, তার বড় অংশই চর্বি নয়, বরং পানি ও লবণের প্রভাব। তিনি বলেছেন, ‘ভুরিভোজের পরদিন সকালে নিজের ওজন দেখে যে ধাক্কাটা আমরা খাই, তার পেছনে মূল কারিগর পানি এবং লবণ।’

উৎসবের খাবারে সাধারণত লবণের পরিমাণ বেশি থাকে, যা শরীরকে পানি ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি পোলাও, বিরিয়ানি বা মিষ্টিজাতীয় খাবারে থাকা কার্বোহাইড্রেট শরীরে গিয়ে গ্লাইকোজেন হিসেবে জমা হয়। গ্লাইকোজেন পানির অণুর সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসে, ফলে সাময়িকভাবে শরীরের পানির ওজন বেড়ে যায়। এ ছাড়া খাওয়া খাবারের নিজস্ব ওজনও কিছু সময় শরীরে থেকে যায়, যতক্ষণ না তা হজম হয়ে বেরিয়ে আসে।

বিজ্ঞানীরা বলছেন, শরীরে প্রায় আধা কেজি চর্বি জমতে হলে অতিরিক্ত প্রায় ৩ হাজার ৫০০ ক্যালরি গ্রহণ করতে হয়। এক বেলার দাওয়াতে, যত বড় আয়োজনই হোক না কেন, এত অতিরিক্ত ক্যালরি খাওয়া সাধারণত কঠিন। তাই এক বেলার ভুরিভোজে হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম।

তবে সমস্যা তৈরি হয় যখন উৎসবের রেশ ধরে টানা কয়েক দিন বেশি খাওয়া চলতে থাকে। ফ্রিজে রাখা বিরিয়ানি, মিষ্টি বা কেক পরপর কয়েক দিন খেলে ক্যালরি গ্রহণ দ্রুত বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, টানা চার দিনের ছুটিতে কেউ প্রতিদিন অতিরিক্ত ৯০০ ক্যালরি করে খেলে সপ্তাহ শেষে প্রায় আধা কেজি চর্বি জমতে পারে। এমনকি ছুটির সময়ে বাড়ানো ওজনের একটি বড় অংশ পরে আর কমেও না।

ড. কুপারের পরামর্শ হলো, খাবার উপভোগ করুন, কিন্তু অপরাধবোধে ভুগবেন না। এক বেলা বেশি খেলে পরের বেলা হালকা খাবার বেছে নিন। প্রিয় খাবার অল্প পরিমাণে খান, কোমল পানীয়ের বদলে পানি পান করুন এবং উৎসব শেষে আবার নিয়মিত রুটিনে ফিরে আসুন। মাঝেমধ্যে এক বেলা ভুরিভোজে ওজন সামান্য বাড়লেও তা বেশিরভাগ সময়ই সাময়িক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

পারিবারিক কলহে বগুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২)...

এক ঘণ্টার ঝড়ে শত হেক্টর জমির ফসল নষ্ট

চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার...

২১ হাজার লিটার তেল মজুদ, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন...

আকবাড়িতে সশস্ত্র হামলা, নিহত ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা (৪৭) নামে...

তেল সংকটে সড়কে কমেছে যানবাহন

জ্বালানি তেলের সংকটের প্রভাবে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা...

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। এক...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা...
spot_img