Monday, March 23, 2026
28 C
Dhaka

লাল না সাদা ডিম, কোনটি বেশি স্বাস্থ্যকর

ডিম বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে বিভিন্ন রান্নায় ডিমের ব্যবহার খুবই সাধারণ। তবে বাজারে ডিম কিনতে গেলে অনেকের মনে প্রশ্ন জাগে—সাদা ডিম ভালো, নাকি লাল ডিম বেশি পুষ্টিকর।

অনেকের ধারণা, লাল ডিমের দাম বেশি হওয়ায় এতে পুষ্টিগুণও বেশি। আবার কেউ মনে করেন, দুই ধরনের ডিমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বিশেষজ্ঞদের মতে, এই ধারণার পেছনে যেমন কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, তেমনি কিছু ভুল ধারণাও প্রচলিত আছে।

ডিমের খোলসের রঙ মূলত মুরগির জাত ও জিনের ওপর নির্ভর করে। সাধারণত সাদা পালকের মুরগি সাদা ডিম দেয় এবং গাঢ় রঙের পালকের মুরগি লাল বা বাদামি ডিম পাড়ে। ডিম তৈরির শেষ ধাপে একটি রঞ্জক পদার্থ যুক্ত হওয়ার ফলে খোলসের রঙ পরিবর্তিত হয়।

গবেষণায় দেখা গেছে, একটি ডিম সম্পূর্ণভাবে তৈরি হতে প্রায় ২৬ ঘণ্টা সময় লাগে। এই সময়ের মধ্যে কুসুম, সাদা অংশ এবং খোলস ধাপে ধাপে গঠিত হয়।

পুষ্টিগুণের দিক থেকে সাদা ও লাল ডিমের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই বলে পুষ্টিবিদরা জানিয়েছেন। উভয় ধরনের ডিমেই প্রায় সমপরিমাণ ক্যালোরি, ফ্যাট ও প্রোটিন থাকে।

তবে কিছু গবেষণায় লাল ডিমে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড সামান্য বেশি থাকার কথা বলা হলেও এই পার্থক্য খুবই কম। তাই খাদ্যগুণের দিক থেকে দুটি ডিমই প্রায় সমান।

বিশেষজ্ঞদের মতে, ডিমের পুষ্টিগুণ নির্ভর করে মুরগির খাদ্যাভ্যাস ও পরিবেশের ওপর। যেসব মুরগিকে পুষ্টিকর খাদ্য দেওয়া হয় বা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, তাদের ডিমে ভিটামিন ও খনিজ উপাদান বেশি থাকতে পারে।

এছাড়া ডিমের কুসুমের রঙও একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাঢ় রঙের কুসুমে সাধারণত ভিটামিন এ ও ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে। তবে এটি নির্ভর করে মুরগির খাবারের ওপর।

সব মিলিয়ে, ডিমের খোলসের রঙ নয়, বরং মুরগির খাদ্য ও যত্নই ডিমের পুষ্টিগুণ নির্ধারণে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন...

খাবার সংরক্ষণে সঠিক কাগজ বাছাই কেন জরুরি

খাবার সংরক্ষণে বিভিন্ন ধরনের কাগজের ব্যবহার এখন ঘরে-বাইরে সাধারণ...

ইসলামের দৃষ্টিতে পরিবেশ রক্ষা কেন জরুরি

ইসলামে ইবাদতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা...

মার্চের আকাশে জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়

মার্চ মাসের শেষভাগে বাংলাদেশের আকাশ যেন এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক...

স্বপ্নে আল্লাহকে দেখা কী নির্দেশ করে

স্বপ্নে আল্লাহতায়ালার সামনে নিজেকে উপস্থিত দেখতে পাওয়া বিষয়ে ইসলামী...

যেসব স্থানে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের নিত্যদিনের অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে।...

জান্নাতে কারা বেশি—হাদিসে কী বলা হয়েছে

জান্নাতে নারী ও পুরুষের সংখ্যা নিয়ে ইসলামি ইতিহাসে দীর্ঘদিন...

পিরোজপুরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পিরোজপুরে ঈদ-পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা...

বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়

গ্রীষ্ম মৌসুম এলেই দেশের অধিকাংশ ঘরে তাপের প্রভাব বাড়তে...

ফ্লাইট বাতিলে বিপাকে ওমরাহ যাত্রীরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি ওমরাহ...

খরচ ছাড়াই গুগল ড্রাইভে জায়গা বাড়ানোর কৌশল

ডিজিটাল যুগে ব্যক্তিগত ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ...

ঈদের শেষ দিনেও যাত্রীচাপে ব্যস্ত টার্মিনাল

ঈদের ছুটির শেষ দিনেও রাজধানী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে...

ঈদ শেষে রাজধানীতে ফিরতি যাত্রীর চাপ

ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়ায় দেশের বিভিন্ন এলাকা...

১হাজার বছরের পুরোনো স্থাপনায় মানব ইতিহাসের ছাপ

মানুষ প্রাচীনকাল থেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি নির্মাণ করে...
spot_img

আরও পড়ুন

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন জটিল হয়ে উঠছে। ইমেইল, এসএমএস বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য...

খাবার সংরক্ষণে সঠিক কাগজ বাছাই কেন জরুরি

খাবার সংরক্ষণে বিভিন্ন ধরনের কাগজের ব্যবহার এখন ঘরে-বাইরে সাধারণ চর্চায় পরিণত হয়েছে। বিশেষ করে গরম খাবার দীর্ঘক্ষণ ভালো রাখতে অনেকেই অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর নির্ভর...

ইসলামের দৃষ্টিতে পরিবেশ রক্ষা কেন জরুরি

ইসলামে ইবাদতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। মানুষের বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গাছপালা, পানি, বায়ু, প্রাণীজগৎসহ চারপাশের সবকিছুকে আল্লাহর নেয়ামত...

মার্চের আকাশে জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়

মার্চ মাসের শেষভাগে বাংলাদেশের আকাশ যেন এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক প্রদর্শনীতে পরিণত হয়েছে। দিনের তাপমাত্রা কমে সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকায় দেশজুড়ে দেখা মিলছে গ্রহ, চাঁদ...
spot_img