ঈদের বিশেষ আয়োজনে ভিন্ন স্বাদের খাবার রাখতে চান অনেকেই। সেই তালিকায় খাসির মাংসের আখনি পোলাও হতে পারে আকর্ষণীয় একটি পদ, যা সহজেই ঘরে তৈরি করা সম্ভব।
এই পোলাও প্রস্তুতের জন্য খাসির মাংস, পেঁয়াজ, আদা-রসুন বাটা, টকদই, গরম মসলা ও লবণ ব্যবহার করা হয়। পাশাপাশি আখনি পানির জন্য প্রয়োজন হয় হাড়, শাহী জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনি।
প্রথমে মাংস ধুয়ে মসলা ও টকদই দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে নিতে হয়। এরপর পেঁয়াজ ভেজে মাংস কষিয়ে সেদ্ধ করে আলাদা করে রাখা হয়। অন্যদিকে মসলাসহ পানি জ্বাল দিয়ে আখনি প্রস্তুত করা হয়।
এরপর চালের সঙ্গে এই আখনি পানি মিশিয়ে রান্না করা হয়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম, আলুবোখারা ও বেরেস্তা দিয়ে দমে রাখা হয়।
সবশেষে রান্না করা মাংস ও মাওয়া যোগ করে আরও কিছুক্ষণ দমে রাখলেই তৈরি হয়ে যায় সুস্বাদু আখনি পোলাও।
সিএ/এমআর


