Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের কাছেই জনপ্রিয়। ভিটামিন ও খনিজে সমৃদ্ধ হওয়ায় এগুলোকে অনেক সময় ‘সুপার হেলদি ফুড’ হিসেবেও বিবেচনা করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ধরনের সবজি কাঁচা খাওয়া সবসময় নিরাপদ নয়। কিছু সবজি কাঁচা অবস্থায় খেলে সংক্রমণ, হজমের সমস্যা এমনকি স্নায়ুতন্ত্রের জটিল রোগের ঝুঁকিও তৈরি হতে পারে।

চিকিৎসকদের মতে, পালং শাক, বাঁধাকপি এবং বেগুন—এই তিন ধরনের সবজি অবশ্যই রান্না করে খাওয়া উচিত। কাঁচা অবস্থায় এগুলো খেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

পালং শাক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে রয়েছে আয়রন, ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন কে। অনেকেই স্যালাড বা স্মুদিতে কাঁচা পালং শাক ব্যবহার করেন। তবে চিকিৎসকদের মতে, মাটির কাছাকাছি জন্মানোর কারণে এতে ই-কোলাই ব্যাকটেরিয়া বা ফিতাকৃমির ডিম থাকার সম্ভাবনা থাকে। সাধারণভাবে ধুলেও সব সময় এসব জীবাণু পুরোপুরি দূর হয় না। ফলে কাঁচা অবস্থায় খেলে পেটের সংক্রমণ, পেটব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া পালং শাকে অক্সালেট নামের একটি উপাদান থাকে। অতিরিক্ত অক্সালেট শরীরে গেলে তা ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। রান্না করলে এই উপাদানের পরিমাণ কিছুটা কমে এবং হজমও সহজ হয়।

বাঁধাকপি অনেক সময় স্যালাড, স্যান্ডউইচ বা বার্গারে কাঁচা ব্যবহার করা হয়। কিন্তু চিকিৎসকদের মতে, এর পাতার স্তরের মধ্যে কখনও কখনও ফিতাকৃমির লার্ভা বা ডিম থাকতে পারে। এই ডিম শরীরে প্রবেশ করে রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে নিউরোসিস্টিসারকোসিস নামে একটি গুরুতর রোগের ঝুঁকি তৈরি হতে পারে। এতে খিঁচুনি, মাথাব্যথা বা স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। যদিও এমন ঘটনা বিরল, তবে বাঁধাকপি ভালোভাবে রান্না করলে এই ঝুঁকি অনেকটাই কমে যায়।

অন্যদিকে বেগুনে সোলানিন নামের একটি প্রাকৃতিক রাসায়নিক উপাদান থাকে। অতিরিক্ত সোলানিন শরীরে গেলে বমি ভাব, পেটের অস্বস্তি ও হজমের সমস্যা হতে পারে। রান্নার সময় তাপের প্রভাবে এই উপাদান অনেকটাই ভেঙে যায়, ফলে রান্না করা বেগুন তুলনামূলক নিরাপদ।

বিশেষজ্ঞরা বলছেন, সবজি রান্না করলে শুধু স্বাদই বাড়ে না, অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যঝুঁকিও কমে। তাপ ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করতে সহায়তা করে এবং কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদানের প্রভাব কমিয়ে দেয়। পাশাপাশি হজমও সহজ হয়।

চিকিৎসকদের মতে, স্বাস্থ্যকর খাবার খাওয়ার ক্ষেত্রে শুধু খাবারের ধরন নয়, কীভাবে তা প্রস্তুত করা হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। সবজি রান্নার আগে ভালোভাবে ধোয়া, প্রয়োজনে নুন বা ভিনেগার মিশ্রিত পানিতে পরিষ্কার করা এবং সঠিকভাবে রান্না করা—এই অভ্যাসগুলো সংক্রমণ ও হজমজনিত সমস্যা থেকে সুরক্ষা দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর...
spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন।...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে বলা...
spot_img