Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও পছন্দ দুধ-চা, কেউ আবার লাল-চা বা মসলা-চা পান করতে ভালোবাসেন। অনেকের কাছে ইফতারের পর এক কাপ চা যেন সারাদিনের ক্লান্তি দূর করার অন্যতম উপায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ইফতারের সঙ্গে সঙ্গে চা পান করা সব সময় শরীরের জন্য উপকারী নাও হতে পারে। সঠিক সময় ও পরিমাণ না মানলে প্রিয় সেই চা-ই হজমের সমস্যা, অ্যাসিডিটি কিংবা পানিশূন্যতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আকতার এক জাতীয় দৈনিকে প্রকাশিত নিবন্ধে জানান, ইফতারের পর চা খাওয়া যেতে পারে, তবে সময়, ধরন ও পরিমাণের বিষয়ে সচেতন থাকা জরুরি।

তার মতে, ইফতারের পর অনেকেই বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। এমন পরিস্থিতিতে সতেজতা ফিরিয়ে আনতে চা সহায়ক হতে পারে। চায়ের ক্যাফেইন ক্লান্তি দূর করতে সাহায্য করে। আদা, তেজপাতা, দারুচিনি কিংবা লবঙ্গ দিয়ে তৈরি মসলা চা শরীরকে সতেজ অনুভূতি দিতে পারে।

তবে পুষ্টিবিদদের মতে, যেকোনো খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর পানি বা পানীয় গ্রহণ করা উচিত। এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। আর পানীয়টি যদি চা হয়, তাহলে সময়ের ব্যবধান আরও কিছুটা বাড়ানো ভালো।

কারণ, চায়ের ট্যানিন শরীরের আয়রন শোষণে বাধা দিতে পারে। তাই খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর চা পান করা তুলনামূলক নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ইফতারের পর অনেকেই দুধ-চা পান করতে পছন্দ করেন। কিন্তু ভাজাপোড়া খাবারের পর দুধ-চা খেলে অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যা বাড়তে পারে। তাই ইফতারের পর হালকা চা পান করা ভালো।

এ ছাড়া অতিরিক্ত চা পান করা থেকেও বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ বেশি চা পান করলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে, ফলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। রমজান মাসে শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে তাই পরিমিত চা পান করাই উত্তম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের জঙ্গল কেটে বদিউল্লাহ নামের এক সৈনিক সেখানে বসতি স্থাপন করেন।...
spot_img