Tuesday, February 24, 2026
20 C
Dhaka

রমজানে ঘুম ভালো রাখার খাবার

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহ মিলিয়ে দৈনন্দিন রুটিনে বড় পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে ঘুম ও খাবারের সময়সূচিতেও। তাই এই সময়ে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে সঠিক খাবার নির্বাচন এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেক সময় দেখা যায়, রাতের খাবারের পরও ঘুমানোর আগে হালকা ক্ষুধা অনুভূত হয়। তখন অস্বাস্থ্যকর বা ভাজাপোড়া খাবার খেলে ওজন বাড়ার পাশাপাশি ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই এমন হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া উচিত, যা ঘুম ভালো করবে এবং শরীরকে প্রশান্ত রাখবে।

ডিনারে প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা ভালো। একটি সেদ্ধ ডিম ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে খাওয়া যেতে পারে। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন পেশির পুনর্গঠন ও শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অপ্রয়োজনীয় স্ন্যাকস খাওয়ার প্রবণতাও কমে।

রাতে হালকা ঝাল খাবারও উপকারী হতে পারে। কাঁচামরিচ বা সামান্য মরিচ গুঁড়া রান্নায় ব্যবহার করলে মরিচে থাকা ক্যাপসাইসিন শরীরের বিপাক প্রক্রিয়া সক্রিয় করতে সহায়তা করে। এতে ক্যালোরি খরচ বাড়তে পারে। চাইলে হালকা গরম পানিতে অল্প মরিচ গুঁড়া মিশিয়েও পান করা যায়।

ওজন নিয়ন্ত্রণে অ্যাপেল সিডার ভিনিগারও অনেকের কাছে জনপ্রিয়। এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে ঘুমানোর প্রায় আধা ঘণ্টা আগে পান করলে হজমে সহায়তা করতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

ভালো ঘুমের জন্য ভেষজ পানীয়ের বিকল্প নেই। ক্যামোমাইল চা ঘুমানোর আগে পান করলে শরীর ও মন শান্ত হয়। এতে থাকা উপাদান ঘুমকে আরও গভীর ও আরামদায়ক করতে সহায়তা করে।

রমজানে ওজন নিয়ন্ত্রণ ও ভালো ঘুম—দুটোই সম্ভব যদি সচেতনভাবে খাবার বেছে নেওয়া যায়। ভারী খাবারের পরিবর্তে হালকা, পুষ্টিকর ও পরিমিত খাদ্যাভ্যাসই হতে পারে সুস্থ রমজানের চাবিকাঠি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ,...

রোজা থেকে শিথিল থাকার ছয়টি কারণ

রোজা শুধুমাত্র খাবার বা পানীয় ত্যাগ নয়; এটি আত্মসংযম,...

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর...

রোজায় ক্লান্তি কমাতে কার্যকর উপায়

রমজানে সারাদিন রোজা রাখার কারণে অনেকের শরীর ক্লান্ত ও...

মাদক স্পট বন্ধ করায় হামলার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুজনকে...

ফোন হারালে তথ্য সুরক্ষা নিশ্চিতের সহজ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের...

রোজা ও তারাবি দুই ইবাদতের পার্থক্য

পবিত্র রমজান মাসে অনেক মুসলিমের মনে প্রশ্ন আসে, তারাবির...

ভাত বা পোলাওয়ের সঙ্গে চমৎকার সঙ্গী

গরমের দিনে হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু রান্না করতে...

ইনস্টাগ্রামে নতুন ফাঁদে সতর্ক থাকুন

জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে...

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি...
spot_img

আরও পড়ুন

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পরিমিত...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন লেনদেন কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু জরুরি মুহূর্তে ফোন বারবার হ্যাং হলে...

রোজা থেকে শিথিল থাকার ছয়টি কারণ

রোজা শুধুমাত্র খাবার বা পানীয় ত্যাগ নয়; এটি আত্মসংযম, ধৈর্য্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ। মুসলিমরা রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। রোজার...

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করার বিষয়ে সতর্ক করেছেন মিসরের গ্র্যান্ড মুফতি নাজির আয়্যাদ। তিনি বলেছেন, এভাবে কোরআনের ব্যাখ্যা করা...
spot_img