Sunday, February 22, 2026
25 C
Dhaka

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে সঠিক পানীয় আমাদের শরীরের ছন্দ গড়ে তুলতে সাহায্য করে। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য সকালবেলার কিছু ঘরোয়া পানীয় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।

লেবু মিশ্রিত পানি প্রতিদিন সকালে খাওয়ার অভ্যাস রক্তচাপ কমাতে সহায়ক। এটি প্রাকৃতিক ডিটক্স হিসেবেও কাজ করে। লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং বিষন্নতা কমাতেও সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে প্রকাশিত গবেষণা অনুযায়ী, নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য গ্রহণ সিস্টোলিক রক্তচাপ কমাতে সহায়তা করে।

বিটরুটের পানি ডায়েটারি নাইট্রেটসে সমৃদ্ধ, যা শরীরের নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়তা করে, রক্তনালী শিথিল করে এবং রক্তপ্রবাহ উন্নত করে। তাজা বিটরুটের পানি অতিরিক্ত লবণ বা চিনি ছাড়া সকালবেলা রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর।

নারকেল পানি শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সহায়ক। এটি ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে প্যাকেজড নারকেল পানিতে অতিরিক্ত চিনি বা সোডিয়াম থাকতে পারে।

গ্রিন টি হালকা ক্যাফেইন বুস্ট দেয় এবং এতে প্রচুর প্ল্যান্ট কম্পাউন্ড থাকে, যা রক্তনালীর কার্যকারিতা উন্নত করে। ২০১৪ সালের গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী গ্রিন টি গ্রহণ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে।

আমলকি মিশ্রিত পানি ভিটামিন সি, পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। এটি হৃদপিণ্ড ও রক্তনালীকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে।

প্রতিদিন সকালে এই পানীয়গুলো সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি,...

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে...
spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার সক্ষমতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, মানুষের নিকটাত্মীয় বোনোবো প্রজাতির শিম্পাঞ্জি ‘কাল্পনিক বা রূপক...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। যদিও সারা বছর সিনেমা মুক্তির ক্ষেত্রে আগ্রহ কম থাকে, ঈদে নির্মাতারা সিনেমা মুক্তির দৌড়ে অংশ...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান আবারও একসঙ্গে পর্দায় আসছেন। প্রায় চার দশক পর নতুন একটি প্রজেক্টে তাঁদের একত্রে দেখা যাবে।...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন দেখলে বা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না। তবে গোসল ফরজ হবে। স্বপ্নদোষ হলে ঘুম...
spot_img