Thursday, February 19, 2026
32 C
Dhaka

ওজন নিয়ন্ত্রণে বাদাম ও বীজ কীভাবে সহায়ক

বাদাম ও বিভিন্ন ধরনের বীজ নিঃসন্দেহে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। তবে সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতিতে না খেলে এসব খাবার থেকে প্রত্যাশিত উপকার নাও পাওয়া যেতে পারে। অতিরিক্ত ক্যালরির কারণে ওজন নিয়ন্ত্রণেও সমস্যা তৈরি হতে পারে। তাই বাদাম ও বীজ খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, বাদাম কিংবা বীজ মূল খাবার হিসেবে নয়, বরং স্ন্যাকস হিসেবে গ্রহণ করাই ভালো। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ উপাদানের ভালো উৎস হওয়ায় এগুলো স্বাস্থ্যকর হলেও ক্যালরির পরিমাণ কম নয়। সারা দিনে বিভিন্ন ধরনের বাদাম ও বীজ মিলিয়ে এক মুঠো খাওয়াই যথেষ্ট।

কেবল একটি ধরনের বাদাম বা বীজ না খেয়ে কয়েকটি ভিন্ন ধরনের বাদাম ও বীজ বেছে নিলে শরীর পায় নানা ধরনের পুষ্টি উপাদান। চাইলে একসঙ্গে কয়েক ধরনের বাদাম ও বীজ মিশিয়ে খাওয়া যেতে পারে। সারা দিনের এক মুঠো বাদাম কয়েক ভাগে ভাগ করেও খাওয়া যায়।

বাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি টক দই, ওটস কিংবা স্মুদির সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে। হজমের সমস্যা থাকলে কাঠবাদাম ও কাজুবাদাম সারা রাত ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আখরোট খাওয়ার ক্ষেত্রেও একইভাবে ভিজিয়ে নেওয়া ভালো।

বীজ খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম মানা জরুরি। চিয়া সিড অবশ্যই ভিজিয়ে খেতে হবে, শুকনা অবস্থায় নয়। তিসির বীজ গুঁড়া করে বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। মিষ্টিকুমড়ার বীজ বা সূর্যমুখীর বীজ শুকিয়ে কাঁচা কিংবা অল্প আঁচে ভেজে খাওয়া যায়।

বাদাম ও বীজ খাওয়ার জন্য বেলা ১১টার দিকে, বিকেল বা সন্ধ্যার সময় সবচেয়ে উপযোগী। এতে অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার প্রবণতা কমে। তবে চিয়া সিড ভেজানো পানি সকালে খালি পেটে খাওয়াই ভালো।

বাদাম ও বীজ ভাজার সময় তেল ব্যবহার না করা, লবণ ও চিনি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এসব নিয়ম মানলে বাদাম ও বীজ হতে পারে স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...

রমজানের প্রথম দিনেই ইফতারির ভিড়ে মুখর চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারসামগ্রীর বাজার...

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে তুরস্ক প্রতিনিধিদলের আশ্বাস

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার...

আদালতে অগ্রগতি নেই ওসমান হাদি হত্যা মামলার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১...

সুজাতপুর বাজারে রমজান ঘিরে বণিক সমিতির নোটিশে বিতর্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে রমজান মাসে সব...

ভাঙা কার্যালয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের সংক্ষিপ্ত কর্মসূচি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাঙা ও পোড়ানো আওয়ামী লীগের কার্যালয়ে...

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র...

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে...
spot_img

আরও পড়ুন

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য আরও জোরালো করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার সঙ্গে একটি বহু বছরের...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। সহপাঠী ও শিক্ষকরা তাকে ‘ফার্স্ট বয়’ হিসেবে...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি বদিউল আলম মজুমদার অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা...
spot_img