Saturday, February 7, 2026
16 C
Dhaka

প্রতিদিন কিশমিশ খেলে কী হয়

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে প্রাকৃতিক খাদ্যাভ্যাসের গুরুত্ব দিন দিন বাড়ছে। এর মধ্যে কালো কিশমিশ একটি সহজলভ্য ও পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য, যা নিয়মিত খেলে শরীরের নানা উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে পানিতে ভেজানো কালো কিশমিশ খেলে হজমশক্তি বৃদ্ধি থেকে শুরু করে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ পর্যন্ত একাধিক উপকার মেলে।

কালো কিশমিশে থাকা পর্যাপ্ত ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত ভেজানো কিশমিশ খেলে দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমে এবং পেটের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে।

হজম প্রক্রিয়া উন্নত করতেও কালো কিশমিশ গুরুত্বপূর্ণ। এটি পাকস্থলির এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে খাবার দ্রুত হজমে সহায়তা করে, ফলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা কমে। একই সঙ্গে এতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম পেটে অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি ও অম্বলের সমস্যা হ্রাস করে।

এ ছাড়া ভেজানো কিশমিশের পানি ও কিশমিশ শরীরের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে, যা লিভার ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া সক্রিয় থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

খাওয়ার নিয়ম অনুযায়ী, রাতে ৮ থেকে ১০টি কালো কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে প্রথমে সেই পানি পান করে পরে কিশমিশ ভালোভাবে চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সালাতুত তাসবিহের ফজিলত

সালাতুত তাসবিহ একটি বিশেষ নফল নামাজ, যার মাধ্যমে গুনাহ...

পারমাণবিক বিদ্যুতে যুক্তরাষ্ট্র কেন শীর্ষে

বিশ্বজুড়ে শক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্বও...

রমজানের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৯...

ত্বক ও চুল সুস্থ রাখতে নিম

নিম একটি পরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও...

এআই দৌড়ে জেমিনাইয়ের উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে গুগলের এআই...

মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন

কুমিল্লার বরুড়া উপজেলার ওড্ডা গ্রামে অবস্থিত আড়াইশ বছরের পুরোনো...

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর...

প্লাজমা ইঞ্জিনে বদলাতে পারে মহাকাশ বিজ্ঞান

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া।...

উমরার সফরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

উমরার সফরে মক্কা ও মদিনায় অবস্থানকালে নানা অভিজ্ঞতার মুখোমুখি...

নওগাঁ-৫: জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন, দোষী আটক

নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন...

ফটিকছড়িতে বোখারি শরিফ খতম শেষে হেফাজতের কঠোর মন্তব্য

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মুসলমানদের জন্য জামায়াতে...
spot_img

আরও পড়ুন

সালাতুত তাসবিহের ফজিলত

সালাতুত তাসবিহ একটি বিশেষ নফল নামাজ, যার মাধ্যমে গুনাহ মাফের আশা করা হয়। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে জানা যায়, হজরত...

পারমাণবিক বিদ্যুতে যুক্তরাষ্ট্র কেন শীর্ষে

বিশ্বজুড়ে শক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুৎ বর্তমানে কার্যকর ও নির্ভরযোগ্য উৎস হিসেবে নিজেকে...

রমজানের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। সংস্থাটির মতে, ওই দিন সূর্যাস্তের...

ত্বক ও চুল সুস্থ রাখতে নিম

নিম একটি পরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও রস দীর্ঘদিন ধরে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ত্বক ও চুলের যত্নে নিমপাতার উপকারিতা বিশেষভাবে...
spot_img