হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে চর্বি জমে যাওয়ার ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলে বুকে ব্যথা, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তবে চিকিৎসকদের মতে, দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, ফল ও শাকসবজি হৃদযন্ত্র সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্র্যানবেরি কোলেস্টেরল কমাতে সহায়ক এবং ধমনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত গ্রিন টি পান করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরল জমতে পারে না এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
প্রতিদিনের খাবারে হলুদ যোগ করলে ধমনির ভেতরে ব্লক তৈরি হওয়ার আশঙ্কা কমে। একইভাবে আনার ফল শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে ধমনিকে খোলা রাখতে সাহায্য করে। দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়।
এ ছাড়া ব্রকলির মতো আঁশ ও ভিটামিনসমৃদ্ধ সবজি ধমনিকে শক্তিশালী করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।
সিএ/এমআর


