Thursday, February 5, 2026
24 C
Dhaka

তরুণদের পছন্দের তালিকায় কেন ক্রকস

একসময় ফ্যাশনের দুনিয়ায় প্রায় অবহেলিত ছিল ক্রকস। অনেকেই একে ‘পৃথিবীর সবচেয়ে কুৎসিত জুতা’ বলে আখ্যা দিয়েছিলেন। সময়ের ব্যবধানে সেই ধারণা পাল্টে গেছে। এখন আরাম ও স্টাইলের সমন্বয়ে ক্রকস হয়ে উঠেছে সব বয়সী মানুষের পছন্দের জুতা।

‘ক্রকস’ নামটির উৎপত্তি ক্রোকোডাইল বা কুমির শব্দ থেকে। কুমির যেমন জল ও স্থলে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, তেমনি ক্রকসও নানা পরিবেশে ব্যবহারযোগ্য। রাবার দিয়ে তৈরি হওয়ায় এটি হালকা, টেকসই এবং পানিতে নষ্ট হয় না। দীর্ঘ সময় পরলেও পায়ে ব্যথা করে না, পরিষ্কার করাও সহজ।

মূলত চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে আমদানি হওয়া এই জুতা এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, গুলশান ডিসিসি মার্কেট, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে নানা ধরনের ক্রকস। দোকানভেদে দাম পড়ছে ৫০০ থেকে ১ হাজার ৫৫০ টাকার মধ্যে।

অনলাইনে ও অফলাইন বাজারে ক্রকসের চাহিদা দিন দিন বাড়ছে। মিনিসোয় চীন থেকে আমদানি করা ক্রকস পাওয়া যাচ্ছে ২ হাজার ৯৯৯ টাকা থেকে। আবার রাস্তার পাশের দোকান বা ভ্যানে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে এই জুতা। শিশুদের জন্যও রয়েছে রাবারের তৈরি আরামদায়ক ক্রকস, যার দাম ২৫০ থেকে ৩০০ টাকা।

ক্রকস জুতাকে আলাদা করে চেনা যায় এর চার্মস বা জিবিটজের কারণে। কার্টুন, ফুল, খাবার কিংবা মিনিমাল আইকনের নকশার জিবিটজ দিয়ে ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী জুতা সাজাতে পারেন। সেট আকারে বা এককভাবেও জিবিটজ পাওয়া যায়, যার দাম ৩৫ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্ত।

হালকা ও আরামদায়ক হওয়ায় ভ্রমণপ্রিয় মানুষের কাছেও ক্রকস বেশ জনপ্রিয়। কাদা, পানি, ধুলা কিংবা দীর্ঘ সময় হাঁটার ক্ষেত্রেও এই জুতা ব্যবহার উপযোগী। সহজলভ্য দাম ও বহুমুখী ব্যবহারের কারণে অল্প সময়েই ক্রকস নিজের অবস্থান তৈরি করে নিয়েছে জনপ্রিয় জুতার তালিকায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ছোট আকারের ডাইনোসর বদলাচ্ছে ইতিহাসের ধারনা

জুরাসিক পার্কের বিশাল টি-রেক্স বা ব্রাকিওসরাসের কথা মনে আছে?...

ভুল পোস্ট হলে দ্রুত সমাধানের উপায়

ফেসবুক স্টোরিজ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমটির সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর একটি।...

কবরের জীবনে নেক সন্তানের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে নেক সন্তান আল্লাহ তায়ালার দেওয়া অন্যতম বড়...

নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর...

খাদিজা (রা.) কেন নারীদের শ্রেষ্ঠ আদর্শ

ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ নারীদের অন্যতম হজরত খাদিজা (রা.)। তিনি...

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও...

রান্নাঘরের ছোট ভুলে বড় খরচ

রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমরা অনেকেই ধরে নিই, পানি...

পৃথিবী বাঁচাতে গ্রহাণু খননের ভাবনা

মহাকাশে ছড়িয়ে থাকা অসংখ্য গ্রহাণুকে অনেকদিন ধরেই ভবিষ্যতের সম্ভাব্য...

অডিও ও ভিডিও কলে বাড়তি সুরক্ষা দিচ্ছে আইপি প্রটেক্ট

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু...

ইসলামী সমাজ গঠনে মসজিদের ঐতিহাসিক গুরুত্ব

মসজিদ মুসলিমদের কাছে শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং...

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণের সাফল্য

বিশ্বখ্যাত আলোকচিত্র প্রতিযোগিতা ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ারের একটি...

হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এড়ানোর সহজ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অপরিচিত নম্বর থেকে আসা কল অনেক...

দানশীলতার ফজিলত ও কৃপণতার পরিণতি

ইসলামি বর্ণনায় প্রতিদিন সকালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে হাদিসে...

ক্যানসার চিকিৎসায় অবকাঠামো ও জনবল চ্যালেঞ্জ

ক্যানসার আজ আর শুধু একটি রোগের মধ্যে সীমাবদ্ধ নেই;...
spot_img

আরও পড়ুন

ছোট আকারের ডাইনোসর বদলাচ্ছে ইতিহাসের ধারনা

জুরাসিক পার্কের বিশাল টি-রেক্স বা ব্রাকিওসরাসের কথা মনে আছে? মাটি কাঁপিয়ে চলা সেই বিশাল সব প্রাণীর ভিড়ে কি কখনো মুরগির সমান ডাইনোসরের কথা ভেবেছেন?...

ভুল পোস্ট হলে দ্রুত সমাধানের উপায়

ফেসবুক স্টোরিজ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমটির সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর একটি। নিয়মিত পোস্টের পাশাপাশি ছবি ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ার করার সুযোগ দেয় এই স্টোরি সুবিধা। তবে...

কবরের জীবনে নেক সন্তানের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে নেক সন্তান আল্লাহ তায়ালার দেওয়া অন্যতম বড় নেয়ামত। নেক সন্তানের মাধ্যমে মা-বাবা দুনিয়াতে যেমন শান্তি ও তৃপ্তি লাভ করেন, তেমনি পরকালেও তাদের...

নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার (৪...
spot_img