Wednesday, February 4, 2026
19 C
Dhaka

অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা কমানোর নতুন উপায়

হাঁটুর ব্যথা বর্তমানে সব বয়সী মানুষের মধ্যেই একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। জন্মগতভাবে হাড়ের গঠনে ত্রুটি, সংক্রমণ, আর্থ্রাইটিস, কার্টিলেজে আঘাত কিংবা দুর্ঘটনার কারণে হাঁটুর ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে হাঁটুর বাত বা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা জটিল হয়ে ওঠে এবং অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে অস্ত্রোপচার ছাড়াও হাঁটুর ব্যথা কমানোর একটি পদ্ধতি হিসেবে গুরুত্ব পাচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপি।

পিআরপি থেরাপিতে মানবদেহের নিজস্ব রক্ত ব্যবহার করা হয়। রক্তের তিনটি প্রধান উপাদান হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও প্লাজমা। এই প্লাজমার মধ্যেই থাকে প্লাটিলেট, যা ক্ষতিগ্রস্ত কোষ মেরামত ও নতুন কোষ গঠনে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ প্রক্রিয়ায় রোগীর রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে ব্যথার স্থানে প্রয়োগ করা হলে ক্ষতিগ্রস্ত অংশের নিরাময় দ্রুত হতে পারে।

দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, হাঁটুর ব্যথা ও অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে পিআরপি থেরাপি কার্যকর হতে পারে। অস্থিরোগ বিশেষজ্ঞ সুব্রত গড়াই জানান, প্রথমে রোগীর শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে সেই রক্ত ঘুরিয়ে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। সেখান থেকে প্লাটিলেটসমৃদ্ধ প্লাজমা সংগ্রহ করে ইনজেকশনের মাধ্যমে আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয়। সাধারণত দুই সপ্তাহ অন্তর তিন ধাপে এই থেরাপি দেওয়া হয়।

চিকিৎসকদের মতে, প্রাথমিক বা মাঝারি মাত্রার অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই থেরাপি তুলনামূলকভাবে বেশি উপকারী। দুর্ঘটনায় হাঁটুতে আঘাত, লিগামেন্ট ক্ষতি কিংবা কম বয়সে হাঁটুর সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শে পিআরপি থেরাপি প্রয়োগ করা যেতে পারে।

এই পদ্ধতির বড় সুবিধা হলো রোগীর নিজের রক্ত ব্যবহৃত হওয়ায় অ্যালার্জি বা গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম। তবে শেষ পর্যায়ের অস্টিওআর্থ্রাইটিসে, যেখানে হাঁটুর হাড় মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত, সেখানে এই থেরাপি কার্যকর নাও হতে পারে। সে ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপনই একমাত্র বিকল্প হয়ে দাঁড়ায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অনিদ্রা বাড়াচ্ছে যে ভুলগুলো

ভালো ঘুম শুধু আরামের বিষয় নয়, বরং শরীর ও...

এআই ঘিরে নতুন পরিকল্পনায় অ্যাপল

আইফোন বিক্রি থেকে আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে প্রযুক্তি...

মাত্র ৫০ টাকায় উপভোগযোগ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা...

শাবান মাস কেন রমজানের প্রস্তুতির সময়

লাইলাতুল বরাত মুমিনদের কাছে মাহে রমজানের আগমনী বার্তা বা...

আদালতের নির্দেশে পাঁচজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল,...

৭০০ মেগাহার্জ ব্যান্ডে বড় বিনিয়োগে যাচ্ছে গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি মাইলফলক হিসেবে প্রথমবারের মতো...

প্যারিসে এক্স কার্যালয়ে প্রসিকিউটরের তল্লাশি

প্যারিসের প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট সন্দেহভাজন অপরাধের তদন্তের অংশ...

ওজন কমাতে খাদ্যাভ্যাসে যেসব বদল জরুরি

ওজন কমাতে শুধু শরীরচর্চা করলেই যথেষ্ট নয়; দৈনন্দিন খাওয়া-দাওয়া...

২৫ বছরের সফটওয়্যার ইতিহাসের ইতি টানছে অ্যাডোবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘদিনের পরিচিত...

মানবিক সহায়তা সংস্থার কার্যালয়ও ড্রোন হামলার নিশানায়

সুদানের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড...

শিশুদের ব্রাশে কতটা টুথপেস্ট নিরাপদ

দাঁতের যত্ন সুস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত দাঁত ব্রাশ...

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

রক্ত পরীক্ষায় মিলবে স্তন ক্যানসার চিকিৎসার আগাম ইঙ্গিত

বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি...

গ্রিন টি পান করবেন কখন, জেনে নিন

গ্রিন টি কম ক্যালরিযুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি জনপ্রিয় পানীয়।...
spot_img

আরও পড়ুন

অনিদ্রা বাড়াচ্ছে যে ভুলগুলো

ভালো ঘুম শুধু আরামের বিষয় নয়, বরং শরীর ও মনের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। অথচ দৈনন্দিন জীবনে অজান্তেই এমন কিছু অভ্যাস গড়ে ওঠে, যা...

এআই ঘিরে নতুন পরিকল্পনায় অ্যাপল

আইফোন বিক্রি থেকে আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সর্বশেষ প্রান্তিকে আইফোন থেকে কোম্পানিটির আয় হয়েছে ৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি,...

মাত্র ৫০ টাকায় উপভোগযোগ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর...

শাবান মাস কেন রমজানের প্রস্তুতির সময়

লাইলাতুল বরাত মুমিনদের কাছে মাহে রমজানের আগমনী বার্তা বা মুয়াজ্জিন হিসেবে পরিচিত। শাবান মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে বিবেচনা করা হয়। ইসলামের ইতিহাসে এই...
spot_img