Tuesday, February 3, 2026
27 C
Dhaka

ঘুম না হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে পুষ্টির অভাব

সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ঠিকমতো ঘুম না হলে শরীর ও মনে নানা সমস্যা দেখা দেয়। অনেকেই ঘুমের সমস্যার জন্য মানসিক চাপ, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ কিংবা মোবাইল স্ক্রিনকে দায়ী করেন। তবে বিশেষজ্ঞদের মতে, শরীরে কিছু ভিটামিন ও খনিজের ঘাটতিও ঘুমের সমস্যার বড় কারণ হতে পারে।

পুষ্টিবিদদের ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট ভিটামিন ও মিনারেলের অভাবে ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন ও নিউরোট্রান্সমিটার ঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে অনিদ্রা, ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া কিংবা সারাদিন ক্লান্তি অনুভূত হয়।

ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয়, ঘুম ও জাগরণের স্বাভাবিক চক্র ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর অভাবে রাতে ঘুম কম হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং দিনে অতিরিক্ত ঝিমুনি আসে। এমনকি স্লিপ অ্যাপনিয়ার সমস্যাও দেখা দিতে পারে। প্রতিদিন কিছু সময় রোদে থাকা এবং ডিম, সামন মাছ ও ফোর্টিফাইড দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভিটামিন বি-৬, বি-১২ ও ফোলেট ঘুমের হরমোন মেলাটোনিন তৈরিতে সহায়তা করে। এদের ঘাটতিতে ঘুম কমে যায়, স্বপ্ন বেশি দেখা যায় এবং দিনের বেলায় তন্দ্রা আসে। ডাল, শাকসবজি, ডিম, মাছ ও গোটা শস্য এসব ভিটামিনের ভালো উৎস। নিরামিষভোজীদের ক্ষেত্রে বি-১২ সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে।

ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক চাপ কমিয়ে ঘুমের মান উন্নত করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ভিটামিন সি গ্রহণকারীদের মধ্যে ঘুমের সমস্যা তুলনামূলক কম। কমলালেবু ছাড়াও মরিচ, স্ট্রবেরি, কিউই ও ব্রকলি এর ভালো উৎস।

ভিটামিন ই মস্তিষ্কের কোষ রক্ষা করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর ঘাটতিতে স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়তে পারে। বাদাম, বীজ ও জলপাই তেলে এই ভিটামিন পাওয়া যায়।

এছাড়া ম্যাগনেসিয়াম ভিটামিন না হলেও ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং পেশিকে শিথিল রাখে। এর অভাবে অনিদ্রা, উদ্বেগ ও রাতে পেশিতে খিঁচুনি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম মেনে ঘুমানোর চেষ্টা করেও যদি ঘুমের সমস্যা থেকে যায়, তবে ভিটামিন ডি, বি-১২, ফোলেট ও ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষা করা উচিত। ঘাটতি পূরণ হলে ঘুমের সমস্যাও অনেকটাই কমে আসতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস...

ভারতের পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

শীতের আমেজে খেজুরের রস খাওয়ার ঐতিহ্য বাঙালির দীর্ঘদিনের। কিন্তু...

ভোটকেন্দ্র কোথায়, খুঁজে বের করবেন যেভাবে

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে...

কিছুতেই ‘হ্যাঁ’কে জিততে দেওয়া হবে না: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশে জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, চরম অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এর ফলে...

ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা...

হালদায় জোয়ারে ভাসছিল মৃত ডলফিন, গত ১১ মাসে মরল ৫টি

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে জোয়ারের পানিতে ভাসমান...

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া–পেকুয়া আসনের প্রার্থী সালাহউদ্দিন...

এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ে উদ্বেগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই...

এবি পার্টির মঞ্জুকে জরিমানার টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-২ আসনের প্রার্থী ও এবি...

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা...
spot_img

আরও পড়ুন

সীমান্তে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের নামে মাদক মামলার বিষয়ে প্রশ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু চুরির ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়াকে ঘিরে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, আটক ব্যক্তিদের কাছ থেকে...

‘পুরো শরীরে পোড়া ক্ষত, শরীরজুড়ে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে’

ঢাকার উত্তরায় এক বিত্তবান পরিবারের কাছে কাজে দেওয়া ১১ বছরের মেয়েটিকে সাত মাস ধরে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়েটির বাবা প্রথম আলোর সঙ্গে কথা...

বিএনপির বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ ‘বিদ্রোহী’ প্রার্থীর

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান অভিযোগ করেছেন, বিএনপির প্রার্থী তাঁকে হুমকি দিচ্ছেন এবং তাঁর নেতা-কর্মীদের মারধর করছেন।...

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় বলেন, যুবকদের হাতে বেকার ভাতা দেওয়া হবে না, বরং তাদের দক্ষতা বৃদ্ধি...
spot_img