Monday, February 2, 2026
22 C
Dhaka

কেন নষ্ট হচ্ছে রাতের ঘুম

শরীর ও মনের সুস্থতার জন্য ভালো ঘুম অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ও মানসম্মত ঘুম না হলে দৈনন্দিন জীবনে ক্লান্তি, মনোযোগের ঘাটতি এবং বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে। অথচ অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস গড়ে তোলেন, যা ধীরে ধীরে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়।

প্রতিদিন একই সময়ে ঘুমাতে না যাওয়া ঘুমের বড় শত্রু। কখনো রাত ১১টা, কখনো গভীর রাতে ঘুমানোর অভ্যাস শরীরের জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদম এলোমেলো করে দেয়। ফলে শরীর বুঝে উঠতে পারে না কখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। এর প্রভাব পড়ে পরদিনের কাজে, দেখা দেয় সারাদিন ঝিমুনি ও অবসাদ।

ঘুমের আগে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারও ঘুমের মান নষ্ট করে। মোবাইল, টিভি বা ল্যাপটপের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়। এই হরমোন ঘুম পেতে সহায়তা করে। দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখলে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং ঘুম আসতে দেরি হয়।

বিছানায় বসে কাজ করা বা ফোন ব্যবহার করাও ক্ষতিকর অভ্যাস। এতে মস্তিষ্ক বিছানাকে আর বিশ্রামের জায়গা হিসেবে চিনতে পারে না। ধীরে ধীরে বিছানায় শুলেই ঘুম আসার স্বাভাবিক প্রবণতা কমে যায়।

রাতে ভারী ও তেল-মসলাযুক্ত খাবার খেলে হজমে সমস্যা দেখা দেয়। এর ফলে বুক জ্বালা, অস্বস্তি এবং বারবার ঘুম ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে। ভালো ঘুমের জন্য রাতে হালকা খাবার খাওয়া এবং ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা জরুরি।

এ ছাড়া বিকাল বা সন্ধ্যার পর চা-কফির মতো ক্যাফিনযুক্ত পানীয় গ্রহণ এবং ছুটির দিনে অতিরিক্ত দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসও ঘুমের ছন্দ নষ্ট করে। মানসিক চাপ ও দুশ্চিন্তাও ঘুমে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ঘুমের সময় মেনে চলা ও মানসিক প্রশান্তি বজায় রাখাই ভালো ঘুমের মূল চাবিকাঠি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি...

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বিতরণে বিলম্ব

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ...

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ...

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয়...

গণমাধ্যম কমিশন: সরকারের পদক্ষেপ শুধু লোকদেখানো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন,...

বিএনপির একটি বিরাট অংশ আমাকে সমর্থন করছে: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ শ্রীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে...

নির্বাচন কমিশন ব্যালট পাঠাচ্ছে কঠোর নিরাপত্তায়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...
spot_img

আরও পড়ুন

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও অস্বস্তির সৃষ্টি হয়। আবার কারও কারও ক্ষেত্রে এই দাঁত তুলে ফেলাই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়।...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। প্রায় তিন বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পুনরায় চালু...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সোমবার দুপুরে নবাবগঞ্জের বাগমারা স্কুল মার্কেটের সামনে...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রণীত হয়েছে জুলাই সনদ।’...
spot_img