Wednesday, April 8, 2026
21 C
Dhaka

দুঃস্বপ্ন কি শরীরের সতর্ক সংকেত

নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, বরং এটি স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির ইঙ্গিত হতে পারে। সাম্প্রতিক এক দীর্ঘমেয়াদি গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, যারা প্রতি সপ্তাহে অন্তত একবার দুঃস্বপ্নে ঘুম ভাঙেন, তাদের ৭৫ বছরের আগেই মৃত্যুর ঝুঁকি খুব কম দুঃস্বপ্ন দেখা মানুষের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

এই ফলাফল এসেছে যুক্তরাষ্ট্রে পরিচালিত চারটি বড় গবেষণার তথ্য বিশ্লেষণ থেকে। এতে ২৬ থেকে ৭৪ বছর বয়সী চার হাজারের বেশি মানুষকে প্রায় ১৮ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। এ সময়ের মধ্যে ২২৭ জন অংশগ্রহণকারী ৭৫ বছরের আগেই মারা যান।

গবেষকেরা বয়স, লিঙ্গ, মানসিক স্বাস্থ্য, ধূমপান ও ওজনের মতো সাধারণ ঝুঁকি হিসাবের বাইরে রেখেও তথ্য বিশ্লেষণ করেন। তবুও দুঃস্বপ্ন দেখা ব্যক্তিদের ক্ষেত্রে অকাল মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে।

গবেষণায় এপিজেনেটিক ক্লক বিশ্লেষণ করে দেখা গেছে, নিয়মিত দুঃস্বপ্ন দেখা ব্যক্তিদের জৈবিক বয়স প্রকৃত বয়সের তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ, দুঃস্বপ্ন শরীরের দ্রুত বার্ধক্যের সঙ্গে যুক্ত।

দুঃস্বপ্নে হঠাৎ ঘুম ভেঙে গেলে হৃদস্পন্দন বেড়ে যায় এবং স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। গবেষকদের ধারণা, দীর্ঘদিন ধরে এমন চাপ শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে তারা সতর্ক করেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...

কাঁচা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে, উপকার ও সতর্কতা

গরমের শুরুতেই বাজারে পাওয়া যায় কাঁচা আম, যা শুধু...

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...
spot_img

আরও পড়ুন

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মী চাকরি...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। হিট স্ট্রোক হলো এমন একটি অবস্থান যেখানে শরীর অতিরিক্ত গরম...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে প্রায় ২০০ ব্যবহারকারীকে সরাসরি ঝুঁকির বিষয়ে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী,...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের কারণ হিসেবে দেখা হয়। আল্লাহ মানুষের জীবনে যে নিয়ামত দিয়েছেন, তা যথাযথভাবে...
spot_img