Friday, February 27, 2026
22.9 C
Dhaka

স্বাস্থ্যকর স্ন্যাকসে বজায় রাখুন ফিটনেস

ওজন কমানোর ক্ষেত্রে দিনের প্রধান খাবারের পাশাপাশি মাঝখানের খাবার বা স্ন্যাকসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় দীর্ঘক্ষণ না খেলে ক্ষুধা বেড়ে যায় এবং তখন অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই ডায়েট মেন্যুতে এমন স্ন্যাকস রাখা প্রয়োজন, যা একদিকে পুষ্টিকর, অন্যদিকে ক্যালরি কম।

বিশেষজ্ঞদের মতে, লো-ক্যালরি স্ন্যাকস শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায়, হজমে সহায়তা করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এসব খাবারে সাধারণত ফাইবার, প্রোটিন ও ভিটামিন বেশি থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে কার্যকর।

সবজি সালাদ হতে পারে সবচেয়ে সহজ ও স্বাস্থ্যকর বিকল্প। শসা, টমেটো, গাজর, লেটুসের সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি এই সালাদে ক্যালরি কম থাকে, কিন্তু ভিটামিন ও ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা হজম ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

চিনি ছাড়া গ্রিক দইয়ের সঙ্গে ফল খেলে পেট ভরে এবং শরীর পায় প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। স্ট্রবেরি, আপেল বা আঙুরের মতো ফলের সঙ্গে গ্রিক দই খাওয়া হলে ক্যালরি কম থাকে, আবার পুষ্টিগুণও বজায় থাকে।

সামান্য মসলা মিশিয়ে শুকনো ছোলা ভেজে নিলে তা হয়ে ওঠে প্রোটিনসমৃদ্ধ লো-ক্যালরি স্ন্যাকস। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং বাইরে কাজের সময় বা অফিসে সঙ্গে নেওয়ার জন্যও সুবিধাজনক।

তেল বা মাখন ছাড়া এয়ার-পপড পপকর্ন ফাইবারসমৃদ্ধ ও কম ক্যালরিযুক্ত। হালকা ক্ষুধা মেটাতে এটি ভালো কাজ করে এবং অতিরিক্ত চর্বি জমার ঝুঁকিও কম থাকে।

একটি সেদ্ধ ডিমে ক্যালরি তুলনামূলক কম হলেও প্রোটিন বেশি থাকে, যা দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়েট মেন্যুতে এটি একটি কার্যকর স্ন্যাকস হিসেবে রাখা যেতে পারে।

এ ছাড়া আপেল বা নাশপাতির সঙ্গে অল্প কয়েকটি বাদাম যেমন আমন্ড বা আখরোট খেলে শরীর পায় স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার, কিন্তু ক্যালরি খুব বেশি বাড়ে না। শসা বা গাজরের স্টিক কেটে হালকা লবণ ও গোলমরিচ ছিটিয়েও খাওয়া যেতে পারে, যা একেবারে টাটকা ও কম ক্যালরির স্ন্যাকস হিসেবে কাজ করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

নারায়ণগঞ্জে সাবেক মেয়রের বিরুদ্ধে তদন্ত জোরদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে...

দিঘলিয়ায় ধারালো অস্ত্রের হামলায় যুবদল নেতা নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রাজপথে ডাকসু

নরসিংদীতে এক কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ পর হত্যার অভিযোগ এবং...

নলডাঙ্গায় যুবদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায়...
spot_img

আরও পড়ুন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামের আরেক...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে সামান্য পরিবর্তন। কিন্তু এখন সেই জায়গা দখল করেছে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান প্রযুক্তিতে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা এফ জেড এস মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় ট্রাক চালক শাহপরান...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল...
spot_img