Sunday, February 8, 2026
26 C
Dhaka

ভারতীয় বাংলা সিরিয়াল বন্ধের পথে

ইভান পাল

প্রযোজকদের সাথে মনোমালিন্য ও বকেয়া বেতনের দাবিতে চলছে ভারতীয় বাংলা টিভি চ্যানেলের ধারাবাহিকের শিল্পীদের ধর্মঘট। তাই, প্রায় বেশীর ভাগ ধারাবাহিকই রয়েছে বন্ধের পথে।

স্টার জলসা, জি বাংলা সহ অনেকগুলো ভারতীয় বাংলা টিভি চ্যানেল ভারতীয় দর্শকরা তো বটেই, বাংলাদেশের দর্শকদের কাছেও বিনোদনের বিরাট একটা অংশ।
সন্ধ্যে কিংবা রাত হলেই এদেশের বেশিরভাগ মানুষই বসে পড়েন ভারতীয় এসকল বাংলা টিভি চ্যানেলের সিরিয়াল দেখবার আশায়।

কিন্তু, বন্ধ হয়ে যেতে পারে বিনোদন মূলক এসকল টিভি চ্যানেলের ধারাবাহিক নাটক সমূহ।

গত শনিবার সকাল থেকেই কলকাতার টালিগঞ্জের সব কয়টি স্টুডিওতেই ভারতীয় বাংলা টিভি চ্যানেল গুলোর সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাংলা সিরিয়ালের শিল্পীদের যে ফোরাম, সেটিই এই ধর্মঘটের ডাক দিয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই কোন সিরিয়ালের ই নতুন করে খুব একটা শুটিং ও নাকি হচ্ছিল না।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অনেক দিন থেকেই ভারতীয় বাংলা সিরিয়ালের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট শিল্পীরা তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছেন। কিন্তু প্রযোজকেরা কোনভাবেই শিল্পীদের সাথে আলোচনায় বসবেন না। যার জন্যই প্রায় এক প্রকার বাধ্য হয়েই ধর্মঘট পালন করছেন টালি পাড়ার এই শিল্পীরা।
শিল্পীদের অভিযোগ, অনেক দিন থেকেই গভীর রাত পর্যন্ত ওভার টাইম (সিরিয়ালের শুটিং) করানো হচ্ছে তাদের দিয়ে। কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যার ফলে শিল্পীদের ওপর বেড়েছে অতিরিক্ত কাজের চাপ। শিল্পী রা মনে করছেন, অতিরিক্ত কাজের চাপে পড়ে তারা অসুস্থ হয়ে পড়ছেন, আবার কাজের মানের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রযোজকদের অবশ্যই কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে, দেওয়াটা দরকার।

এই রিপোর্ট টি লেখার আগ পর্যন্ত জানা যায়, আজ বুধবার সকাল থেকে এখনো পর্যন্ত টালি পাড়ার কোন স্টুডিও তেই কোন রকম শুটিং শুরু হয়নি। গতকাল মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বৈঠক করেও কোনও রকম সমাধানের সূত্র মেলেনি। জানা গেছে, গতকাল মঙ্গলবার ভারতের দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আর্টিস্ট ফোরামের সাধারণ বৈঠক বসে। সেখানে টলিউড ও টেলি পাড়ার প্রবীণ – নবীন অসংখ্য অভিনেতা, অভিনেত্রী উপস্থিত ছিলেন।

ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের শিল্পীদের এইযে ধর্মঘট, এটা যে খুব একটা মঙ্গল ডেকে আনবে, তা কিন্তু একেবারেই নয়। বরং, নেতিবাচক প্রভাব ই পড়বে সব ক্ষেত্রে। তাই এসব টিভি চ্যানেলের মালিকরা মনে করছেন, খুব শীঘ্রই শিল্পীদের সাথে প্রযোজকদের এই সমস্যার সমাধান ঘটবে।

spot_img

আরও পড়ুন

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ...

ভোটের আগে চাঙা ঢাকার পুঁজিবাজার, বিনিয়োগ টানছে জেড ক্যাটেগরির প্রতিষ্ঠান

নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব দেখা দিয়েছে। বিশেষ করে...

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয় মঞ্চে নিজেদের দক্ষতা...

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি...

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের...

কুড়িগ্রামে ৩দিন ব্যাপী সাংবাদিকতা কর্মশালা প্রশিক্ষণ শুরু হয়েছে

তরুণ প্রজন্মকে বস্তুনিষ্ঠ গণমাধ্যম চর্চায় দক্ষ করে গড়ে তুলতে...

৭০ পেরোনো নারী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন নারী প্রার্থী বয়সে...

সন্দ্বীপে নির্বাচনী প্রচারে অটোরিকশার আগুন, যুবককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন...
spot_img

আরও পড়ুন

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে খাদ্যের দাম বৃদ্ধিতে অস্বস্তিও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি দেখা গেছে খাদ্যবহির্ভূত দ্রব্যের মূল্যস্ফীতিতে। রোববার (৮ ফেব্রুয়ারি)...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর মাপকাঠির ভিত্তিতে প্রাপ্ত আবেদনসমূহ বর্তমানে মূল্যায়নের পর্যায়ে রয়েছে। মূল্যায়নের সময় এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক সাম্য এবং...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে সম্প্রতি ভারতে শুরু হয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।...
spot_img