Friday, May 8, 2026
32 C
Dhaka

ঋতুপর্ন ঘোষ: অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী

শোভন

ঋতুপর্ন ঘোষের জন্মদিন নয় আজ কিন্তু ঋতুপর্ন ঘোষের সিনেমাগুলো দেখার পর ভেবেছিলাম তাকে নিয়ে একটা আর্টিকেল লিখবোই, আজ আলসেমি ঝেড়ে লিখে ফেললাম। মানবিক সম্পর্কের ভাঙ্গন গড়ন,যন্ত্রণা,বিষাদ আর সমসাময়িক সামাজিক বিষয় যার সিনেমার মূল বিষয়বস্তু তিনি হলেন ‘ঋতুপর্ণ ঘোষ’। ঋত্নিক-সত্যজিৎ পরবর্তী সময়ে অন্যতম সেরা ও শক্তিমান বাঙালি পরিচালক হলেন তিনি।

প্রথম সিনেমা পরিচালনা শুরু ‘হিরের আংটি’ দিয়ে যেটি কখনো মুক্তি পায়নি। কিন্তু তার দ্বিতীয় সিনেমা ‘উনিশে এপ্রিল’ যেটি সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ থেকে অনুপ্রাণিত ছিলো, তা মুক্তি পায় এবং দারূনভাবে প্রশংসিত হয় ও বাণিজ্যিক সাফল্যও লাভ করে। তার সিনেমায় রবীন্দ্রনাথ-সত্যজিতের প্রভাব ঋতুপর্ন ঘোষ সবসময় নিজেই স্বীকার করতেন। সিনেমাটি বেশ কয়েকটি জাতীয় পুরস্কারও লাভ করে। এভাবেই তার পথচলা শুরু সিনেমা পরিচালনায়। এরপর চোখের বালী, বাড়িওয়ালী,অসুখ, আবহমান, সব চরিত্র কাল্পনিক সহ ১৯ টি সিনেমা পরিচালনা করেছেন।

তার সিনেমাগুলো নারীকেন্দ্রিক ও নারীকুলের ক্ষুদ্র – বৃহৎ অনুভূতির বহি:প্রকাশ বিশেষভাবে ফুটিয়ে তোলে। বিভিন্ন সিনেমাবোদ্ধা ও সমালোচকদের মতে তিনি আসলে নারীদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পারতেন এবং দারুনভাবে সেগুলো চিত্রায়িত করতেও পারতেন। শেষদিকে তিনি যৌনতার স্বাধীনতা ও তার সামাজিক প্রতিকূলতা নিয়ে দূর্দান্ত কাজ করেছেন ‘চিত্রাঙ্গদা’য়। একটা বাঙ্গালি ঘর, ঘরের মেয়ে-ছেলেদের পোষাক আর কথা যেমন কল্পনা করতাম ঠিক সেরকমই দেখতে পেতাম তার সিনেমায়; মেয়েদের কপালে সিঁদুর, পড়নে শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। তার সেট ডিজাইনিং, কস্টিউম, আর্ট ডিরেকশন আদর্শ বাঙ্গালিনায়া রুচিবোধের পরিচায়ক। সবাই প্রতিষ্ঠিত ভালো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সিনেমা বানাতে চান। কিন্তু তিনি প্রায় সময়ই নতুন কিংবা বাণিজ্যিক ধারার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তাদের ভেতরে লুকিয়ে থাকা অভিনয় শিল্পীটি বের করে আনতেন। তার সেরা কাজগুলো ফুটিয়ে তোলতেন।

সারাজীবনে মোট ১৯ টি সিনেমা তৈরী করেছেন যার মধ্যে ১২টিই জাতীয় পুরস্কার লাভ করেছে। এছাড়াও লোকার্নো, বার্লিনসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কার পেয়েছেন। শুধু সিনেমা পরিচালনা করেছেন এমনটিই নয়, বিভিন্ন পত্র-পত্রিকায় সম্পাদনাও করেছেন। ১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত ফিল্ম ম্যাগাজিন ‘আনন্দলোকে’র সম্পাদক ছিলেন। এছাড়াও ২০০৬ থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন ‘সংবাদ প্রতিদিনের’ সম্পাদক।

তিনি বিশ্বাস করতেন লিঙ্গ-নির্ধারণের স্বাধীনতায় আর তাইতো নিজের লিঙ্গ পরিবর্তনের মতো সাহসী এক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তিনি ছিলেন ভারতীয় সিনেমা অঙ্গনের হাতেগোনা কয়েকজনের মধ্যে অন্যতম যারা নিজেদের সমকামিতা এবং যৌনতা নির্ধারণে কখনো রাখঢাক পছন্দ করতেন নাহ। তিনি ছিলেন ভারতীয় LGBT আন্দোলনের অন্যতম আইকন। তার এই যৌনতা ও লিঙ্গতার স্বাধীনতার আন্দোলন ও লিঙ্গ পরিবর্তনের ফলে তাকে অনেক জায়গায় অস্বস্তির মুখে পড়তে হয়েছে এবং তাকে তার সমাজ ও পরিবার থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে দিয়েছিলো। তবুও তিনি লড়াই করে গিয়েছেন এবং একের পর এক সার্জারী নিয়ে গিয়েছেন। অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন ২০১৩ সালের ৩০ মে ৪৯ বছর বয়সে।

একজন সিনেমা পরিচালকের বাইরেও ঋতুপর্ণ ঘোষ ছিলেন একজন সংগ্রামের প্রতীক। যার সংগ্রাম ছিলো স্বাধীনতার;যৌনতা ও লিঙ্গ নির্ধারণের স্বাধীনতা। তিনি চলে গেলেও সিনেমাবোদ্ধাদের মনে গেথে থাকবেন আজীবন।

 

spot_img

আরও পড়ুন

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ...

দীর্ঘ ১৪ বছর পর চাঁদপুর হত্যা মামলার রায় ঘোষণা

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে...

চট্টগ্রামে গুলিবর্ষণে যুবক নিহত, শিশুর চোখে গুলি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের...

ভারী বস্তা চাপা পড়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকায় একটি ফিড কারখানায় দুর্ঘটনায়...

পরিবহন শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

খাগড়াছড়ি সদর উপজেলায় পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামের...

শরীরে ট্যাটু থাকলে নামাজ আদায় হবে কি

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) উল্কি অঙ্কনকারী ও উল্কি...

রাস্তার দুই পাশ দখলমুক্ত করতে শতাধিক স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার দুই পাশ দখল করে...

হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

হবিগঞ্জে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের...

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে এক অজ্ঞাত ব্যক্তির...

নারায়ণগঞ্জে টহল নৌযান উল্টে নিহত ১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে...

ব্রাহ্মণপাড়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও অবৈধ...

রাজশাহীতে উন্নয়ন কাজের কারণে টানা ১৩ দিন বিদ্যুৎ বিভ্রাট

রাজশাহীতে আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার...

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলা...

মবের অভিযোগের পর আদালতের নির্দেশে পুনর্বহাল শিক্ষক

নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ...
spot_img

আরও পড়ুন

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে)...

দীর্ঘ ১৪ বছর পর চাঁদপুর হত্যা মামলার রায় ঘোষণা

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোজাম্মেল পাটওয়ারী (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজন...

চট্টগ্রামে গুলিবর্ষণে যুবক নিহত, শিশুর চোখে গুলি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় রাজু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার (১২) নামের এক...

ভারী বস্তা চাপা পড়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকায় একটি ফিড কারখানায় দুর্ঘটনায় মো. ইউসুফ (৬৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রভিটা ফিড কারখানায়...
spot_img