Sunday, February 8, 2026
26 C
Dhaka

বাঙ্গালীর চিরায়ত লোক-উৎসব চৈত্র সংক্রান্তি ও বৈসাবি

বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরান্তের চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। স্বাভাবিক ভাবেই শেষ দিনটি হয়ে থাকে ৩০শে চৈত্র। বাংলা একাডেমির বর্ষপঞ্জি অনুযায়ী বছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ বৈশাখ থেকে ভাদ্র গণনা করা হয় ৩১ দিনে। আর বাকি ৭ মাস গণনা করা হয় ৩০ দিনে। সেই হিসেব অনুযায়ী ৩০শে চৈত্রই হল চৈত্র সংক্রান্তি। যদিও ভারতীয় পঞ্জিকা প্রণেতাগণের পুরাতন হিসাবের সাথে দিনটির তারতম্য হয়, আবার কখনও কখনও মিলেও যায়।২০০৮ সালে এমনটি ঘটেছে।

চৈত্র সংক্রান্তি মূলত বর্ষ বিদায়ের সাংস্কৃতিক রেওয়াজের আয়োজন। আর যে চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাঙ্গালির এত আয়োজন, সেই চৈত্রের আদি ইতিহাস টা অত্যন্ত চমকপ্রদ। চৈত্র মাসের নামকরণ করা হয়েছে ‘চিত্রা’ নক্ষত্রের নামানুসারে। আদি গ্রন্থ পুরাণে, সাতাশটি নক্ষত্রের নামকরনের কথা বর্ণনা করা হয়েছে। যেগুলো রাজা দক্ষের সাতাশজন সুন্দরী কন্যার নামানুযায়ী নামকরণ করা। আর চিত্রা নক্ষত্রটি সেই রাজার এক কন্যা চিত্রার নামে রাখা হয়েছিল। চৈত্র সংক্রান্তির অন্যতম আকর্ষন গাজন। গাজন একটি লোক উৎসব। চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে আষাঢ়ি পূর্ণিমা পর্যন্ত সংক্রান্তি তিথিতে এই উৎসবটি উদযাপিত হবার কথা। কিন্তু বাস্তবিক কেবলমাত্র ৩০শে চৈত্রতেই এ উৎসবের আমেজ বিশেষভাবে চোখে পড়ে।

চৈত্র সংক্রান্তির প্রধান আকর্ষণ চড়ক। চড়ক গাজন উৎসবেরই একটি প্রধান অংশ। গ্রামে গ্রামে চড়কের মেলা এখনও চোখে পড়ে। যদিও সময়ের বিবর্তনের সাথে সাথে এটি অনেকাংশে কমে গেছে। চড়কের মেলাতে একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করে এবং অন্যরা বিভিন্ন সাজে সেজে তাদের অনুসরণ করে। এই মেলাতে সাধারণত শূলফোঁড়া, বানফোঁড়া ও বড়শি গাঁথা অবস্থায় চড়কগাছে ঘোড়ানো, আগুনের উপর দিয়ে হাঁটা সহ বিভিন্ন কষ্টসাধ্য শারীরিক কলাকৌশল দেখানো হয়। এ মেলায় বাঁশ, বেত, প্লাষ্টিক, মাটি ও ধাতুর তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও তৈজসপত্র, ফল-মূল ও মিষ্টি জাতীয় খাবারের অস্থায়ী দোকানের পশরা বসে। অঞ্চলভেদে এ মেলা দু-তিন দিন স্থায়ী হয়। এতো গেল চৈত্র সংক্রান্তির কথা।

বাঙ্গালী যেদিন চৈত্র সংক্রান্তি পালন করে সেদিন আদিবাসী সম্প্রদায় পালন করে তাদের নিজস্ব বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান-বৈসাবি। পার্বত্য চট্টগ্রামের প্রধান উপজাতিদের মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা উপজাতি এ উৎসব উপলক্ষ্যে যথাক্রমে বিষু, সাংগ্রাই ও বৈসুক নামক অনুষ্ঠানের আয়োজন করে। ঐ অনুষ্ঠান তিনটির নামের আদ্যাক্ষরের সমন্বয়ে বৈসাবি উৎসবের নামকরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ওরা বাড়ি-ঘর থেকে শুরু করে মন্দির সাজায়। কলাপিঠা, সান্যাপিঠা, বিন্নিপিঠা এবং বিভিন্ন ধরনের মিষ্টি ও পানীয় দিয়ে অতিথিদের আপ্যায়ন করে। বর্ষ বরণ অনুষ্ঠান বাঙ্গালী কিংবা আদিবাসী যেই হোকনা কেন সবার কাছে একটি উৎসবের ও আনন্দের আয়োজনে পরিণত হয়েছে। চৈত্র সংক্রান্তিকে ঘিরে গ্রাম কিংবা শহর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেতে উঠে উল্লাসে।

ছবিঃ লেখক।

আসীর মুরাদ

spot_img

আরও পড়ুন

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ...

ভোটের আগে চাঙা ঢাকার পুঁজিবাজার, বিনিয়োগ টানছে জেড ক্যাটেগরির প্রতিষ্ঠান

নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব দেখা দিয়েছে। বিশেষ করে...

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয় মঞ্চে নিজেদের দক্ষতা...

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি...

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের...

কুড়িগ্রামে ৩দিন ব্যাপী সাংবাদিকতা কর্মশালা প্রশিক্ষণ শুরু হয়েছে

তরুণ প্রজন্মকে বস্তুনিষ্ঠ গণমাধ্যম চর্চায় দক্ষ করে গড়ে তুলতে...

৭০ পেরোনো নারী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন নারী প্রার্থী বয়সে...

সন্দ্বীপে নির্বাচনী প্রচারে অটোরিকশার আগুন, যুবককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন...
spot_img

আরও পড়ুন

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে খাদ্যের দাম বৃদ্ধিতে অস্বস্তিও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি দেখা গেছে খাদ্যবহির্ভূত দ্রব্যের মূল্যস্ফীতিতে। রোববার (৮ ফেব্রুয়ারি)...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর মাপকাঠির ভিত্তিতে প্রাপ্ত আবেদনসমূহ বর্তমানে মূল্যায়নের পর্যায়ে রয়েছে। মূল্যায়নের সময় এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক সাম্য এবং...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে সম্প্রতি ভারতে শুরু হয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।...
spot_img