Saturday, April 4, 2026
27 C
Dhaka

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ৮ সদস্যের পরামর্শক কমিটি গঠন

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নতুন পরামর্শক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদকে প্রধান করে ৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২১ অক্টোবর অফিস আদেশের মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়।

যদিও বিষয়টি নিয়ে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি বা বিবৃতি প্রকাশ করেনি, এমনকি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। কমিটিকে তিন মাসের মধ্যে তাদের প্রস্তাবনা ও সুপারিশ জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোর্শেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহীদা ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক), মাউশির ঢাকা অঞ্চলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মো. মুসা মিয়া, শেরেবাংলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল।

এছাড়া কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা)।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার এবং শিক্ষণ-শেখানো প্রক্রিয়ার উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদান করবে এই কমিটি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একই অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে আরেকটি ৯ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড উন্নয়ন, পদবি পরিবর্তনসহ শতাধিক প্রস্তাব দিয়েছিল। তবে সূত্রমতে, সেসব সুপারিশের বেশিরভাগই এখনো বাস্তবায়ন হয়নি, কিছু সুপারিশ আংশিকভাবে কার্যকর করা হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...
spot_img

আরও পড়ুন

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা। তবে স্নায়ুবিজ্ঞানীরা বলছেন, সকালে কিছু প্রচলিত অভ্যাসই আমাদের মনোযোগ ও শক্তি কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে,...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে সমস্যা হতে পারে। অকটেন আসলে কোনো আলাদা জ্বালানি নয়, এটি জ্বালানির দহনক্ষমতার একক। বাজারে উচ্চমানের...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে প্রচলিত সিলিকন চিপের পরিবর্তে ব্যবহার করা হবে মানুষের মস্তিষ্কের জীবন্ত কোষ। কল্পবিজ্ঞানের গল্পে দেখা এমন...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অ্যাপোলো মিশনের পর দীর্ঘ সময় চাঁদ নিয়ে আগ্রহ কিছুটা কমে গেলেও এবার...
spot_img