Friday, June 12, 2026
31.5 C
Dhaka

সঞ্চয়পত্র, প্রাইজবন্ডসহ পাঁচ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আগামী ৩০ নভেম্বর থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ কিছু গুরুত্বপূর্ণ গ্রাহকসেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে ছেঁড়া-ফাটা নোট পরিবর্তন, সরকারি চালান গ্রহণ, চালান সংক্রান্ত ভাংতি টাকা প্রদানের মতো পাঁচ ধরনের সেবা। প্রাথমিকভাবে এই পরিবর্তনটি মতিঝিল অফিস থেকে শুরু হবে এবং ধাপে ধাপে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখায় প্রয়োগ করা হবে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রাহকরা এসব সেবা অব্যাহতভাবে পাবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পরিবর্তনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকদের জন্য সেবার ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহক সেবা যেন নির্বিঘ্নে প্রদান হয় তা তদারকির ব্যবস্থা করবে। এছাড়া, গ্রাহকদের সচেতন করতে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই প্রচারণা চালাবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কেও এই সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ২২ জুন মতিঝিল অফিসের ক্যাশ বিভাগ সরেজমিন পরিদর্শন করেন। তিনি ক্যাশ বিভাগের আধুনিকায়ন ও নিরাপত্তা উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। এরপর কমিটি গঠন করা হয় এবং কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট বিভাগগুলোর বৈঠকে সেবার পরিবর্তনের বিষয় আলোচনা করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে মোট ২৮টি কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলোতে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড এবং অন্যান্য সরকারি সেবা গ্রাহকদের দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই কার্যালয়ের ১২ কাউন্টারে ৩০ নভেম্বর থেকে প্রাথমিকভাবে পাঁচটি সেবা বন্ধ করা হবে। এতে নগদ টাকা সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড কেনাবেচা, সরকারি ট্রেজারি চালান গ্রহণ, ভাংতি টাকা এবং ছেঁড়াফাটা নোট বদলের সেবা অন্তর্ভুক্ত থাকবে।

তবে কিছু সেবা চালু থাকবে। এগুলো হলো—ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোটের বিরোধ নিষ্পত্তি এবং ব্যাংকের সঙ্গে অন্যান্য লেনদেন। ভবিষ্যতে এই সেবাগুলোরও কীভাবে বন্ধ করা হবে তা গভর্নরের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অন্যান্য বিভাগীয় কার্যালয়েও ধাপে ধাপে এসব সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ছাড়া সরকারি-বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিস থেকেও সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড পাওয়া যায়। তবে গ্রাহকরা সুবিধা ও আস্থার কারণে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বেশি ভিড় করেন। গত সেপ্টেম্বর পর্যন্ত এখানে তিন লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে, যা দেশের মোট সঞ্চয়পত্রের প্রায় ৩০ শতাংশ।

গত মাসে মতিঝিল অফিসে সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতি করে ২৫ লাখ টাকার আত্মসাৎ ধরা পড়ে। আরও দুইজনের ৫০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা শেষ মুহূর্তে আটক করা হয়। এই ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সার্ভার জালিয়াতির কারণে সেবা বন্ধের সিদ্ধান্ত নয়, এটি সাধারণ নিরাপত্তা ও আধুনিকায়ন উদ্যোগের অংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা সংক্রান্ত কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক উচ্চ নিরাপত্তা স্তরভুক্ত। তাই বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রিত করতে এবং ব্যাংকের মূল ভবনের নিরাপত্তা উন্নয়নে এসব সেবা ধাপে ধাপে বন্ধ করা হচ্ছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ ছুটে গেলে তা পরবর্তীতে আদায় করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা...
spot_img