চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে হাইমচরের চরভৈরবী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চরভৈরবী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারুন অর রশিদ (ভুট্টো মুন্সি)-এর বাড়িতে জেসমিন রশিদ শিমুলের আহবানে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা মাজহারুল ইসলাম শফিক। তিনি তার বক্তব্যে বলেন,
“এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় আজ সময়ের দাবি। শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের মাটি ও মানুষের অকৃত্রিম নেতা। তার হাত ধরেই চরভৈরবীসহ পুরো হাইমচরের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর সমাধান হবে। বিশেষ করে নদী ভাঙন রোধে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ় বিশ্বাসী।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
চরভৈরবী ইউনিয়ন বিএনপির নেতা মাহবুব আলম (জিতু) হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী ভুট্টো।
উঠান বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন নিয়ে আরও বক্তব্য রাখেন, জেসমিন রশিদ শিমুল, সহ-সভাপতি, চরভৈরবী ইউনিয়ন বিএনপি।নুরুল আমিন আকাশ, সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা যুবদল।ফয়সাল আহমেদ বাহার, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদল।সরোয়ার গাজী, সহ-সভাপতি, জেলা যুবদল।নাজিম উদ্দিন মোল্লা, সহ-সভাপতি, হাইমচর উপজেলা বিএনপি।হারুন অর রশিদ (ভুট্টো মুন্সি), সহ-সভাপতি, হাইমচর উপজেলা বিএনপি।শেখ রিয়াজ আহমেদ রানা, বিশিষ্ট নেতৃবৃন্দ।মোহাম্মদ আলী আখন, ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, চরভৈরবী ইউনিয়ন।
বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করার লক্ষ্যে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান। তারা বলেন, চরভৈরবীর নদী ভাঙন ও অবকাঠামোগত সংকট নিরসনে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বের কোনো বিকল্প নেই। সভায় এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
চাঁদপুর প্রতিনিধি
সিএ/জএইচ


