Saturday, February 28, 2026
21.4 C
Dhaka

নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের পাঁচ দিন পূর্ব থেকে মাঠে সক্রিয় থাকবে এবং নির্বাচনের দিনসহ পরবর্তী তিন দিন পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার সুযোগ নেই। নির্বাচনের আগে পাঁচ দিন যাবত বড় ধরনের নিরাপত্তা তৎপরতা থাকবে। নির্বাচনের দিন এবং তার পরবর্তী তিন দিনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।

তিনি আরও জানিয়েছেন, বর্তমানে পটুয়াখালী এলাকায় ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। নির্বাচনের সময় এই সংখ্যা বৃদ্ধি পাবে এবং মোট ১ লাখ সেনা, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ থাকবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রে, ভোটকেন্দ্রে এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি রাখা হবে।’

তিনি বলেন, নির্বাচনের সময় ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশেষ নজরদারি কার্যক্রম চলবে। পাশাপাশি বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস ও নিরাপত্তার বোধ বৃদ্ধি করবে।

এই পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করবেন। এরপর তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে এক রাত রাত্রিযাপন শেষে তিনি বরিশালে পৌঁছবেন এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কারাগারে সিয়াম

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায়...

রান্নাঘরে বেকিং সোডা ব্যবহারে যে ঝুঁকি জানা দরকার

রান্না ও বেকিংয়ের কাজে বেকিং সোডা ও বেকিং পাউডার...

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...
spot_img

আরও পড়ুন

১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কারাগারে সিয়াম

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সিয়াম হোসেন ওরফে ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ( ৫...

রান্নাঘরে বেকিং সোডা ব্যবহারে যে ঝুঁকি জানা দরকার

রান্না ও বেকিংয়ের কাজে বেকিং সোডা ও বেকিং পাউডার প্রায়ই ব্যবহৃত হয়। নামের মিল থাকলেও রাসায়নিক গঠন, ব্যবহারবিধি ও স্বাস্থ্যের ওপর প্রভাবের ক্ষেত্রে এই...

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই অধিগ্রহণ করেছে। সাম্প্রতিক এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক অভিভাবকই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। ঠিক ঘুমানোর আগমুহূর্তে শিশু জানায়, তার ক্ষুধা লেগেছে। চিকিৎসকদের...
spot_img