Friday, February 27, 2026
31.7 C
Dhaka

শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া অপরিহার্য : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার সঙ্গে নিয়মিত ক্রীড়া চর্চা তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি শিক্ষার পাশাপাশি ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শারীরিকভাবে সুস্থ থাকে না, বরং শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা, দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা এবং নেতৃত্ব গুণের বিকাশও ঘটে। শিক্ষার্থীরা প্রতিযোগিতার মধ্য দিয়ে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, ক্রীড়া শিক্ষার পরিপূরক এবং শিক্ষার্থীর চরিত্র গঠনে এর ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, ‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীরা শুধুমাত্র খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন করছে না, বরং দলগত মনোভাব, সহমর্মিতা ও দেশপ্রেমও শেখার সুযোগ পাচ্ছে।

ড. ইউনূস প্রতিযোগিতার স্মরণিকা ‘চৌকস’ প্রকাশের উদ্যোগের প্রশংসা করেন এবং এটি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও শিক্ষা চর্চার প্রতি উৎসাহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনের অঙ্গীকার করেছে এবং এই ধরনের জাতীয় ক্রীড়া আয়োজন সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা বিশ্বাস প্রকাশ করেন, জাতীয় পর্যায়ে এমন প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কামনা করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্যবসায়ীর কাছে বিক্রির পথে ১২ বস্তা পণ্য আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য ব্যবসায়ীর কাছে বেশি...

বাংলাদেশের প্রকৃতিকে ধারণ করা স্মার্টফোন আনছে অপো

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের স্মার্টফোন বাজারে...

বাবুগঞ্জে সেতুর ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক...

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বরিশাল সভা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের...

পাংশায় রাতের আঁধারে ব্যানার, সকালে নেই

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে আবারও...

তিন দিনের আবহাওয়া পূর্বাভাস প্রকাশ

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী রোববার (১ মার্চ) থেকে...

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা...

হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট দাখিল

রাজধানীর গুলশানে ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে আবুজর শেখ...

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত

সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে ওআইসি নির্বাহী কমিটির বৈঠকের...

ইফতারে সতেজতা আনবে চিয়া নারকেলের শরবত

রমজানে ইফতারের সময় শরীর ঠান্ডা ও সতেজ রাখতে চিয়া...

হাকালুকি হাওর এলাকায় মাদকবিরোধী অভিযান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ...

সংঘর্ষের পর চার ঘণ্টা সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় সন্দেহভাজনদের আটককে...

চট্টগ্রামে পৃথক দুই হত্যা মামলায় আটক দুই

চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ মুজিব (৫০)...

বরিশালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রীর বক্তব্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...
spot_img

আরও পড়ুন

ব্যবসায়ীর কাছে বিক্রির পথে ১২ বস্তা পণ্য আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আসামি করে শুক্রবার ( ৫...

বাংলাদেশের প্রকৃতিকে ধারণ করা স্মার্টফোন আনছে অপো

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের স্মার্টফোন বাজারে নতুন এক নান্দনিক ডিজাইন নিয়ে আসছে অপো। সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্যকে ধারণ করে প্রথমবারের মতো...

বাবুগঞ্জে সেতুর ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে...

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বরিশাল সভা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে...
spot_img