Tuesday, March 17, 2026
32.3 C
Dhaka

আলুর ক্ষতি পুষিয়ে দিচ্ছে চালকুমড়া

ঠাকুরগাঁও সদর উপজেলার পুটিমারী এলাকায় একই জমিতে আলু ও চালকুমড়ার ভিন্নধর্মী চাষ পদ্ধতি কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই পদ্ধতিতে বাড়তি ফলন ও লাভ পাচ্ছেন স্থানীয় কৃষকেরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, জমির নিচে সারি সারি আলু আর তার ওপরে মাচাজুড়ে ছড়িয়ে আছে চালকুমড়ার লতা। শুধু পুটিমারী নয়, আশপাশের এলাকাতেও এই পদ্ধতির চাষাবাদ ছড়িয়ে পড়ছে।

স্থানীয় কৃষক আসাদুল ইসলাম জানান, তিনি সাড়ে তিন বিঘা জমিতে আলু চাষ করেছেন। আলুগাছ বড় হওয়ার পর সারির মাঝখানে চালকুমড়ার চারা লাগান। এরপর খুঁটি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে নাইলনের সুতা বেঁধে লতাগুলো ওপরে তোলা হয়।

তিনি বলেন, এক বিঘা জমিতে প্রথমবার মাচা তৈরি করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। তবে পরবর্তী বছরগুলোতে খরচ কমে আসে এবং একবার তৈরি করা মাচা চার থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

আসাদুলের ভাষ্য, অগ্রহায়ণের মাঝামাঝি আলু রোপণের পর প্রায় এক মাসের মাথায় চালকুমড়ার চারা লাগানো হয়। ফাল্গুনে আলু তোলার পর মাচাজুড়ে চালকুমড়ার লতা ছড়িয়ে পড়ে এবং দ্রুত ফুল ও ফল ধরতে শুরু করে।

তিনি আরও বলেন, গত বছর আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে আলুর সঙ্গে চালকুমড়া চাষ করেছেন। তাঁর আশা, চালকুমড়া বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আয় করতে পারবেন।

একই পদ্ধতিতে চাষ করা কৃষক সাইদুর রহমান জানান, দেড় বিঘা জমিতে আলুর সঙ্গে চালকুমড়া লাগিয়েছেন। তাঁর গাছে ইতিমধ্যে ফুল এসেছে। আলু তোলার ১৫ থেকে ২০ দিনের মধ্যেই চালকুমড়া সংগ্রহ করা যাবে। এক দফায় প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজারটি চালকুমড়া পাওয়ার আশা করছেন তিনি। এভাবে ১২ থেকে ১৪ বার ফসল তোলা সম্ভব হবে বলে জানান তিনি।

আরেক কৃষক সুরেশ রায় বলেন, ৩০ শতাংশ জমিতে আলু চাষ শেষে এখন সেখানে চালকুমড়া রয়েছে। এই ফসল তোলার পর একই জমিতে লাউ চাষের পরিকল্পনাও রয়েছে তাঁর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির বলেন, আলুর সঙ্গে মাচায় চালকুমড়া চাষ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকেরা। এতে তাদের আয় বাড়ছে। কৃষকদের সাথি ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শিশু নির্যাতন: রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহীতে মাদ্রাসার এক ১০ বছরের শিশুশিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী...

রমজানে শ্রমিকের অধিকার রক্ষায় ইসলামের নির্দেশনা

ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকারকে অত্যন্ত...

স্থানীয় ও পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তেঁতুলিয়া জামে মসজিদ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ...

শহরে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই রমজান মাসে...

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সড়ক নির্মাণ

ঢাকার সঙ্গে শরীয়তপুরের যাতায়াতের জন্য ২০২০ সালে সড়ক পরিবহন...

বিদেশি জুতার দাপটে সংকুচিত স্থানীয় পাদুকাশিল্প

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীর সরু গলিগুলোতে এখনো শোনা যায়...

রমজানে প্রবাসজীবন: মানসিক প্রশান্তির উপায়

রমজানের সময় প্রবাসে একাকী থাকা অনেকের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং...

জঙ্গল সলিমপুরে স্বস্তি ফিরছে, চান স্থায়ী শান্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের...

পরিত্যক্ত বাগানে লুকানো ছিল বিস্ফোরক ও অস্ত্র

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু...

জাহাঙ্গীরনগরে ছাত্রী হত্যা, স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত...

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে তদন্তে পুলিশ

শরীয়তপুরের বিভিন্ন স্থানে গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

ঈদযাত্রায় স্বস্তি, পদ্মা সেতু এলাকায় নেই যানজট

ঈদ সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও...

বিরোধের জেরে নাটোরে প্রাণ গেল এক ব্যক্তির

নাটোর শহরে বাড়ির প্রবেশপথে মোটরসাইকেল রাখা নিয়ে দীর্ঘদিনের বিরোধের...

ঐক্য ও মনোবলে বদর যুদ্ধে মুসলমানদের বিজয়

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা...
spot_img

আরও পড়ুন

শিশু নির্যাতন: রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহীতে মাদ্রাসার এক ১০ বছরের শিশুশিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।...

রমজানে শ্রমিকের অধিকার রক্ষায় ইসলামের নির্দেশনা

ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে: ‘অতঃপর যখন নামাজ সম্পন্ন করা হবে,...

স্থানীয় ও পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তেঁতুলিয়া জামে মসজিদ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ ছায়াময় পরিবেশে দাঁড়িয়ে আছে, যেখানে ছোট-বড় মিলিয়ে ২০টি মিনার রাজসিক আভা ছড়িয়েছে। চারপাশের গাছপালার মধ্যে...

শহরে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই রমজান মাসে দরিদ্র মানুষের জন্য দুই টাকার ইফতার বিতরণ করা হচ্ছে। টেবিলের ওপর সাজানো ইফতারের সঙ্গে এক...
spot_img