Saturday, March 14, 2026
24.3 C
Dhaka

অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়ার সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর তিন টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির পাশে থাকা ডোবায় দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি প্রথমে টের পান সেখানে বসবাসরত ভাড়াটেরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে পানিতে ভাসমান অবস্থায় খণ্ডিত লাশ দেখতে পান তাঁরা। এরপর বাড়ির মালিককে বিষয়টি জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তাঁর বাড়িটি স্থানীয় একটি গার্মেন্টস কারখানার কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। রান্না ও ব্যবহার্য পানির নিষ্কাশনের জন্য আট থেকে দশ বছর আগে বাড়ির পাশে একটি ছোট ডোবা খনন করা হয়েছিল। শনিবার দুপুরে ভাড়াটেরা তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে ডোবায় ভাসমান খণ্ডিত লাশ দেখতে পান এবং তাঁকে বিষয়টি জানান।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঘটনাটি ওই এলাকায় ঘটেনি। কারণ, সেখানে অনেক মানুষ বসবাস করেন এবং এমন কোনো হত্যাকাণ্ড ঘটলে তা সহজেই টের পাওয়ার কথা। তাঁদের মতে, অন্য কোথাও হত্যার পর লাশ খণ্ডিত করে এখানে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে...

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি...

প্রজ্ঞাপনে পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির...

গ্যাস সংকটে বাড়ছে ইন্ডাকশন চুলার ব্যবহার

রান্নার গ্যাসের সংকট বাড়তে থাকায় অনেকেই এখন বিকল্প হিসেবে...

মাদক তরুণসমাজকে ধ্বংস করছে, সতর্ক করলেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের...

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম...

ডিজেল সংকটে নড়াইলে সেচ ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক

নড়াইলে জ্বালানি তেলের সংকটে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না...

হেব্রনপাড়ার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বম নেতার বক্তব্য

বান্দরবানের বম জনগোষ্ঠীর কয়েকজন বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে পুরো...

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের ঘটনায় ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এক সাংবাদিককে...

কুরআন বাস্তব জীবনে কতটা প্রয়োগ হচ্ছে?

রমজান মাস কুরআন নাজিলের মাস হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা...

শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দিলে কী হবে

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার মাধ্যমে সম্পদের...

ঘুমের ঘাটতি বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এমরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গড়ে...

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ...
spot_img

আরও পড়ুন

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা তিনটার দিকে জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে মারা যাওয়া কৃষক দল নেতা তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার...

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি মৃত ডলফিন। শনিবার (১৪ মার্চ) বেলা দেড়টার দিকে জোয়ারের পানিতে ডলফিনটি সৈকতে ভেসে আসে। সন্ধ্যা...

প্রজ্ঞাপনে পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরিন)। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...
spot_img