Thursday, February 19, 2026
22 C
Dhaka

কুড়িগ্রামে রাতের ‘রোবট’ ভিডিও ফেসবুকে ভাইরাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য বস্তু দেখা যাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভিডিওতে দেখা বস্তু আসলে একটি লাইট লাগানো বাইসাইকেল।

ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে। ভারতীয় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে এই বাজারের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ভিডিওটি ধারণ করা হয়।

দোকানের মালিক নূর মোহাম্মদ জানান, নিরাপত্তার জন্য তিনি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন। ভিডিওতে দেখা যায়, লাইট জ্বালানো একটি বস্তু দ্রুতগতিতে বাজারের মধ্যে এগোচ্ছিল। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে কৌতূহল ও আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই মনে করেন এটি চারপায়ে চলা রোবট, কেউ কেউ বলছেন, এটি লাফিয়ে চলছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে ক্যামেরার বাইরে চলে যায়। পরে একটি মোটরসাইকেলও দ্রুতগতিতে ঘটনাস্থলের পাশ দিয়ে যেতে ও ফিরে আসতে দেখা যায়।

মিলনী বাজার কমিটির সভাপতি শুকুর আলী বলেন, এখানে বিদেশি কোনো রোবট আসার সম্ভাবনা নেই। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

বিজিবি জানিয়েছে, পরবর্তী তদন্তে দেখা গেছে ভিডিওতে লাইট যুক্ত একটি সোজা হ্যান্ডলযুক্ত বাইসাইকেল ছিল। আরোহী ব্যক্তি সামনের দিকে ঝুঁকে দ্রুতগতিতে সাইকেল চালাচ্ছিলেন। ক্যামেরার রেজল্যুশন কম হওয়ায় বস্তুটি অস্পষ্টভাবে ধারণ হয়েছে এবং রোবট বলে মনে হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিডিওটি সম্পাদিত বা তৈরিকৃত হতে পারে এবং তা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রচারিত হতে পারে। সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ড পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা করা হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, প্রাথমিকভাবে এটি একটি বাইসাইকেলই প্রতীয়মান হয়েছে। এখানে কোনো রোবটের উপস্থিতি নেই। ঘটনায় আরও পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে...

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল...

৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর...

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিট দায়ের

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন...

ব্রয়লার মুরগির কেজি দরে ৩৫ টাকা বেড়ে চাপে ক্রেতা

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগে ব্রয়লার ও সোনালি...

গাজীপুর থেকে মন্ত্রিসভায় কেউ না থাকায় হতাশা ও ক্ষোভ

রাজধানীর কাছে অবস্থিত শিল্প–সমৃদ্ধ জেলা গাজীপুর দেশের অর্থনীতি, রাজনীতি...

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

চলতি বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে...

চট্টগ্রামে অস্ত্রসহ যুবকের গ্রেপ্তার, বড় সাজ্জাদের সহযোগী অভিযোগ

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত যুবকের...

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক...

রমজানে সাহ্‌রির জন্য স্বাস্থ্যকর খাবার

রমজান মাসে সাহ্‌রির খাবার নির্বাচন শরীর সুস্থ রাখার ক্ষেত্রে...

নড়াইলে লোহাগড়া আওয়ামী লীগ কার্যালয়ে নতুন উত্থান

নড়াইল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার নতুন করে...

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও...

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে...
spot_img

আরও পড়ুন

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও সময় চেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে...

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল হাওলাদার ওরফে সোহেল হত্যা মামলায় তাঁর স্ত্রী শিল্পী বেগম ও অপর আসামি ফাহিম পাঠানকে যাবজ্জীবন...

৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার...
spot_img