Sunday, February 8, 2026
26 C
Dhaka

ময়মনসিংহে নিজের ঘরে নারী হত্যা, তদন্ত চলছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বাড়িতে রাহিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত রাহিমা খাতুন গাংগাটিয়া মধ্যপাড়া এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী। বিল্লাল পেশায় লেপ-তোশকের ব্যবসায়ী। হত্যাকাণ্ডের পর পুলিশ নিহতের মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাত আটটার দিকে তিনি ছেলে রাহাত হোসেন (৭) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৫) কে খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন, তাই তিনি দরজা বন্ধ না করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ সরানোর চেষ্টা করা হয়েছে। তখন শব্দ শুনে নিহতের মেয়ে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে খবর পেয়ে স্বামী বাড়িতে আসেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সিআইডির ক্রাইমসিন ইউনিট এ ঘটনায় কাজ করছে। কী কারণে রাহিমা খাতুনকে হত্যা করা হয়েছে, তা নির্ধারণে তদন্ত চলছে। নিহত নারীর মেয়েকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ আজ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি...

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের...

কুড়িগ্রামে ৩দিন ব্যাপী সাংবাদিকতা কর্মশালা প্রশিক্ষণ শুরু হয়েছে

তরুণ প্রজন্মকে বস্তুনিষ্ঠ গণমাধ্যম চর্চায় দক্ষ করে গড়ে তুলতে...

৭০ পেরোনো নারী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন নারী প্রার্থী বয়সে...

সন্দ্বীপে নির্বাচনী প্রচারে অটোরিকশার আগুন, যুবককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন...

মানিকগঞ্জে নেতা-কর্মীদের কড়া সতর্কবার্তা বিএনপি প্রার্থী আফরোজার

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম...

চবিতে শিক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা আরও সহজ...

ঢাকা-১১ আসনে রাজনৈতিক দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক...

কমিশনে দায়িত্ব নিলেও সরকারের সঙ্গে সম্পৃক্ততা নেই: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন,...

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারতের সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানিয়েছেন, ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার...

রাজশাহীর বস্তির নারীরা নির্বাচনী মিছিলে, দৈনিক ভাড়া ৫০ টাকা

রাজশাহী নগরের বস্তিবাসী নারীদের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া এবার...
spot_img

আরও পড়ুন

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা রাজপাল যাদব এখন তিহার জেলে। ৫ কোটি রুপি ঋণ, যা সুদে গুণিত হয়ে ৯ কোটিতে...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমটিতে সম্প্রতি কর্মী ছাঁটাইসহ বেশ কিছু কঠিন সিদ্ধান্ত...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগ আয়োজন করেছে দিনব্যাপী শিল্প পরিদর্শন কর্মসূচি। তাত্ত্বিক শিক্ষা বাস্তবে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি হলে দেশটিকে রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরাকের হাজার হাজার নাগরিক। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের...
spot_img