Wednesday, April 1, 2026
32 C
Dhaka

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, জেলায় বর্তমানে ৭৫ হাজার টিকা মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট। বুধবার (১ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বিগত সরকারের সময় যথাসময়ে হামের বুস্টার ডোজ দেওয়া হলে এই রোগ এভাবে ছড়িয়ে পড়তো না।’ খুব শিগগিরই সারা দেশে হামের টিকাদান কার্যক্রম চালু করা হবে বলেও তিনি জানান।

রূপগঞ্জে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘তারা হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল।’ এ সময় স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করতে একটি হেল্পলাইন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষায়, ‘হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে ফোন করলে চিকিৎসকেরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সঙ্গে রূপগঞ্জের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে এবং কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ হাসপাতালের চিকিৎসকরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি...

পিরোজপুরে সাইবার টিমের অভিযানে উদ্ধার ২০ মোবাইল

পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে...

মতলবে মেলা ঘিরে উত্তেজনা, তদন্তে নেমেছে পুলিশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাজারকে ঘিরে আয়োজিত মেলায়...

নিখোঁজ জেলেদের ফেরাতে সরকারের সহায়তা চান স্বজনরা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৬ জেলের মধ্যে...

পাংশায় নারীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে...

৮ বছর ধরে অকেজো পাউবোর সেচ প্রকল্প

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থাপিত কোটি টাকা মূল্যের...

শৈলকুপায় সবুজায়নে নতুন উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৬...

নবীনগরে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ...

জ্বালানি তেল মজুদে জরিমানা ও কারাদণ্ড দুই মালিকের

ভোলার বিসিক শিল্পনগরীর দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে...

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় সড়ক দুর্ঘটনায়...

বিতর্কিত আইনে তীব্র সমালোচনা, আদালতে চ্যালেঞ্জ

সন্ত্রাসবাদ–সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে...

নাহাল ব্রিগেডের তিন সেনার পরিচয় প্রকাশ করল আইডিএফ

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত...
spot_img

আরও পড়ুন

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। ছবিটি সত্য নাকি কৃত্রিম—এ...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে (৩০) এক দিন পর আবার গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায়...

পিরোজপুরে সাইবার টিমের অভিযানে উদ্ধার ২০ মোবাইল

পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিকাশের ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার...
spot_img